পাকিস্তান-ইরান সীমান্ত ও আকাশপথ অনির্দিষ্টকাল বন্ধ
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাতের কারণে পাকিস্তান ইরানের সাথে তার সমস্ত সীমান্ত ক্রসিং অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। সংঘাতে জড়িতে দেশগুলোর মধ্যে ক্ষেপনাস্ত্র বিনিময় চলতে থাকায় এই অঞ্চলের আকাশপথও বিপজ্জনক হয়ে উঠেছে। এএফপি
পাকিস্তানের চাঘি জেলার একটি ক্রসিংয়ের কর্মকর্তা আতা উল মুনিম সোমবার বলেন, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইরানে প্রবেশ স্থগিত করা হয়েছে।
বেলুচিস্তান প্রদেশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কাদির বখশ পিরকানি সংবাদ সংস্থাকে বলেছেন যে ৯০০ কিলোমিটার (৫৬০ মাইল) সীমান্তের সব ক্রসিং বন্ধ করে দেওয়া হয়েছে।
ইসরায়েলের আক্রমণ মোকাবেলায় ইরানের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে যে "যাত্রীদের নিরাপত্তা রক্ষার জন্য" ইরানের আকাশসীমা "পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত" বন্ধ থাকবে।
ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরও "পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত" বন্ধ রাখা হয়েছে। ইসরায়েলি পতাকাবাহী এল আল এয়ারলাইন্স জানিয়েছে যে তারা আগামী বৃহস্পতিবার পর্যন্ত সমস্ত ফ্লাইট স্থগিত করেছে এবং ২৩ জুন পর্যন্ত অনেক ইউরোপীয় শহরগামী ফ্লাইটও বাতিল করা হয়েছে ।
তবে, ইসরায়েল ও জর্ডানের মধ্যে তিনটি স্থল সীমান্ত ক্রসিং - জর্ডান নদী, কিং হুসেন (অ্যালেনবি) সেতু এবং ইতজাক রাবিন ক্রসিং খোলা রয়েছে।
ইসরায়েলি জাতীয় নিরাপত্তা পরিষদ নিরাপত্তা ঝুঁকির কারণে তার নাগরিকদের জর্ডান এবং মিশরে না যেতে পরামর্শ দিয়েছে।
এদিকে গত শুক্রবার পাকিস্তান ঘোষণা দেয়, ইসরাইলি হামলার বিরুদ্ধে তারা ‘ইরান সরকার ও জনগণের সঙ্গে সংহতি প্রকাশ’ করছে।
আজ সোমবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সতর্ক করে বলেন, ‘ইসরাইলের পরমাণু সক্ষমতা নিয়ে বিশ্বের শঙ্কিত হওয়া উচিত।’ তিনি আরও বলেন, ইসরাইলের মধ্যে ‘আন্তর্জাতিক পরমাণু শৃঙ্খলার কোনো বোধ নেই।’
ইসরাইল মধ্যপ্রাচ্যের একটি অঘোষিত পরমাণু শক্তিধর দেশ।
লাহোর
পুলিশ ইমরান খানের বোন আলিমা খানকে
তাঁর বাসা থেকে গ্রেপ্তার
করেছে। ইমরানের মুক্তির দাবিতে
পাকিস্তান তাঁর দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) আগামী ২৭ সেপ্টেম্বর ইসলামাবাদ অভিমুখে লং
মার্চের আয়োজন করে...
প্রধানমন্ত্রীর
প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম ও নৌবাহিনী প্রধান
অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম শনিবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশে সফররত চীনের
নৌবাহিনীর জাহাজ ‘...
ভারতে
পলাতক ফ্যাসিবাদের দোসর ও আদালতের
দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে কোনো ধরনের
অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে না পারে,
সে বিষয়ে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনারকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ...
বৃহস্পতিবার
(১৭ সেপ্টেম্বর) থেকে ‘আদিবাসী
স্কুল ঠিক করো’ অভিযান
শুরু করতে যাচ্ছে ভারতের জেন-জি সংগঠন ককরোচ
জনতা পার্টি (সিজেপি)। এর প্রতিষ্ঠাতা অভিজিৎ
দীপকে অভিযোগ করেন, বিগত প্রায় ৮০
বছর ধরে দে...
পাকিস্তান,
সৌদি আরব ও তুরস্কের
মধ্যে সই হওয়া মক্কা
প্রতিরক্ষা চুক্তির সম্প্রসারণের পরিকল্পনা এখন নেই। পাকিস্তানের
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এ ক...
ভারতের
সঙ্গে বিগত সরকারের করা
শতাধিক সমঝোতা স্মারক (এমওইউ)–চুক্তি সরকার পর্যালোচনা করছে বলে জানিয়েছেন
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল
ইসলাম মনি। এ প্রসঙ্গে
তিনি বলেছেন, এই পর্যালোচনার ফলাফল
শিগগির আ...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...