পাকিস্তানের অস্ত্র ভাণ্ডারে বিক্রির জন্য আছে ড্রোন, রাডার, জেটসহ অনেক কিছু
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
পাকিস্তানি প্রতিরক্ষা নির্মাতারা তাদের বাণিজ্যিক রাজধানী করাচিতে এক অস্ত্র প্রদর্শনীতে স্থানীয়ভাবে তৈরি অত্যাধুনিক সামরিক হার্ডওয়্যার প্রদর্শন করেছে। দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর দেশটির লক্ষ্য আগামী পাঁচ বছর ধরে বছরে ৫০০ মিলিয়ন ডলারের অস্ত্র রপ্তানি।
১৯ থেকে ২২ নভেম্বর পর্যন্ত চার দিনব্যাপী দ্বিবার্ষিক প্রতিরক্ষা প্রদর্শনীতে (আইডিইএএস ২০২৪) ৫৩টি দেশের ৩৩৩টি প্রতিষ্ঠানসহ মোট ৫৫৭টি প্রতিষ্ঠান অংশ নেন।
সবচেয়ে বেশি অংশ নেয় তুরস্ক থেকে ৩০টি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান।
বর্তমানে, পাকিস্তানের অস্ত্র রপ্তানির তালিকায় রয়েছে ড্রোন, ট্যাঙ্ক, জেট এবং বিভিন্ন পদাতিক অস্ত্র। এগুলো বিশ্বের ৪০টি দেশে রফতানি হচ্ছে এবং এই খাত থেকে বার্ষিক আয় ২০০ মিলিয়ন ডলারের বেশি। বেশিরভাগ অস্ত্র মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোতে রফতানি হচ্ছে।
পাকিস্তান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা আনাদোলুকে জানান যে ডিসেম্বর মাসে বিভিন্ন দেশের সাথে বেশ কয়েকটি দ্বিপাক্ষিক প্রতিরক্ষা চুক্তির স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।
বেশ কয়েকটি দেশ ইতিমধ্যে পাকিস্তানি অস্ত্র পণ্য, বিশেষ করে ড্রোন এবং ফাইটার জেটের প্রতি আগ্রহ দেখিয়েছে বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা।
পাকিস্তান এবং তুরস্ক ইস্পাত ও উৎপাদন খাতে সহযোগিতা করতে সম্মত হয়েছে।
দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশ
পাকিস্তান বিশ্বব্যাপী অস্ত্রের বাজারে একটি অংশ দখল করার জন্য স্থানীয়ভাবে উন্নত ড্রোন, ফাইটার জেট, রাডার এবং ট্যাঙ্ক নির্মাণ করছে।
প্রদর্শনী চলাকালীন পাকিস্তান তার অত্যাধুনিক মানবহীন এরিয়াল ভেহিকেল (ইউএভি) উদ্বোধন করেছে।
পাকিস্তানের গ্লোবাল ইন্ডাস্ট্রিয়াল ডিফেন্স সলিউশনস (জিআইডিএস)’র তৈরি, শাহপার-থ্রি ড্রোনের উড্ডয়ন ক্ষমতা ৩৫,০০০ ফুট এবং এটি টানা ২৪ ঘন্টারও বেশি সময় উড়তে পারে।
এটি বোমা, ক্ষেপণাস্ত্র এবং টর্পেডোসহ বহুরকম যুদ্ধাস্ত্র বহন করতে পারে।
নিজস্ব তৈরি হায়দার মেইন ব্যাটল ট্যাঙ্ক (এমবিটি), পিকে-৪৭ এবং স্নাইপার রাইফেল ছিল পাকিস্তানের অস্ত্র প্রদর্শনীতে নতুন সংযোজন।
পাকিস্তানের হেভি ইন্ডাস্ট্রিজ ট্যাক্সিলা (এইচআইটি) এবং চীনা রাষ্ট্রীয় কোম্পানি নরিনকো-এর যৌথ উদ্যোগে তৈরি হায়দার ট্যাঙ্কটি এই বছরের মার্চ মাসে উন্মোচন করা হয়।
প্রদর্শনীতে ফ্রান্সের সাথে প্রযুক্তি চুক্তির আওতায় পাকিস্তানে নির্মিত আগোস্তা সাবমেরিনের মডেল, পাকিস্তান ও চীন যৌথভাবে তৈরি করা জেএফ-১৭ থান্ডার জেট এবং সুপার মুশশাক এয়ারক্রাফ্টও প্রদর্শন করা হয়।
পাকিস্তানের ন্যাশনাল অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি পার্ক-এর তৈরি কাস্টমাইজড টেইলর্ড অ্যান্টেনা সজ্জিত এসআর-থ্রিডি রাডারও আকর্ষণের ছিল কেন্দ্র।
স্থানীয়ভাবে তৈরি স্টিলথ লোটারিং যুদ্ধাস্ত্র, জিএম ৫০০ তোরাহ’র রপ্তানি আদেশ পাওয়ার আশা করছেন আয়োজকরা
আনাদোলু
আরব সাগরের
আন্তর্জাতিক জলসীমায় মঙ্গলবার
(১৫ সেপ্টেম্বর) ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ (সম্ভবত
আইএনএস কলকাতা) এবং পাকিস্তান নৌবাহিনীর
জাহাজ পিএনএস হুনাইনের মধ্যে সংঘর্ষ হয়েছে। মে ২০২৫-এর সংঘাতের...
ভারতের পশ্চিমবঙ্গ
রাজ্যের রাজধানী কলকাতায় পুলিশের
বিভিন্ন বিভাগে কর্মরত ৪৭ জন মুসলিম
কর্মীর দাড়ি রাখার আবেদন
খারিজ করে দিয়েছে কর্তৃপক্ষ।
পুলিশের সদর দপ্তর থেকে
জানিয়ে দেওয়া হয়েছে, চাকরিতে বহাল থ...
২০২৯
সালের মধ্যে বিজেপি এবং তাদের জোটশাসিত
২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু করা হবে বলে ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিকে
মুসলিম নেতারা এই আইনকে
বৈষম্যমূলক বলে অভিহিত করে...
ইয়েমেনের
হুথি বিদ্রোহীরা লোহিত সাগরের গুরুত্বপূর্ণ শহর 'মোখা' দখল
করে নিয়েছে। এর ফলে বিশ্বের
অন্যতম প্রধান বাণিজ্য পথ—কৌশলগত গুরুত্বপূর্ণ
'বাব আল-মান্দেব' প্রণালীর
ওপর তাদের নিয়ন্ত্রণ আরও বিস্তৃত...
জাতিসংঘের সাধারণ
পরিষদের নতুন সভাপতি খলিলুর রহমান বলেছেন, বিশ্বের সব সমস্যার সমাধান দ্রুত ও বন্ধুত্বপূর্ণ
পরিবেশে শেষ করা সম্ভব না–ও হতে পারে। তবে সমস্যা সমাধানের চেষ্টায়
কোনো ঘাটতি থাকবে না। মঙ্গল...
হরমুজ
প্রণালির প্রবেশমুখে একটি মার্কিন চালকবিহীন
সাবমেরিন (ড্রোন সাবমেরিন) আটক করার দাবি করেছে
ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এ দাবি করেছে।রয়ট...
পররাষ্ট্রমন্ত্রী
ড. খলিলুর রহমান মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব
নিতে যাচ্ছেন। এটি বাংলাদেশের কূটনীতির
জন্য এক ঐতিহাসিক মুহূর্ত।
পাশাপাশি আন্তর্জাতিক অ...
যুক্তরাষ্ট্রের
গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা, ছয় মাস ধরে
চলা এই যুদ্ধ ইরানকে
দুর্বল করার পরিবর্তে বরং
আমেরিকান চাপ মোকাবিলা ও
সংঘাত চালিয়ে যাওয়ার সক্ষমতার বিষয়ে আরও বেশি আত্মবিশ্বাসী
করে তুলেছে।শুক...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...