পাকিস্তানি সাবমেরিন ঠেকাতে ভারতের ‘আইএনএস আর্নালা’ কমিশন
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
ভারত মহাসাগরে পাকিস্তানের ক্রমবর্ধমান সাবমেরিন বহর মোকাবেলার জন্য মরিয়া ভারতীয় নৌবাহিনী প্রথম দেশীয়ভাবে তৈরি অ্যান্টি-সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটার ক্রাফট (এএসডব্লিউ-এসডব্লিউসি) ‘আইএনএস আর্নালা’ কমিশন করেছে।
১৮ জুন, বিশাখাপত্তমে নৌবাহিনীর ডকইয়ার্ডে প্রতিরক্ষা বাহিনী প্রধান জেনারেল অনিল চৌহান ৭৭ মিটার দীর্ঘ এই যুদ্ধজাহাজ কমিশন করেন। আরব সাগরের মতো অগভীর জলে সাবমেরিন হুমকি মোকাবেলার জন্য এটি নির্মাণ করা হয়।
পাকিস্তানের সাথে ক্রমবর্ধমান সামুদ্রিক উত্তেজনার মধ্যে ভারতীয় নৌবাহিনীর বহরে ‘আইএনএস আর্নালা’ যুক্ত হলো।
পাকিস্তানের এয়ার ইন্ডিপেন্ডেন্ট প্রোপালশন (এআইপি) চালিত ফ্রান্সের অগাস্টা-৯০বি এবং চীনের উন্নত হ্যাঙ্গর-শ্রেণীর সাবমেরিন সাগরতলে ভারতের আধিপত্য বিস্তারের পথে ক্রমেই শক্তিশালী বাধা হিসেবে আবির্ভুত হয়েছে।
ভারতীয় গোয়েন্দা প্রতিবেদনে সতর্ক করা হয়েছে যে পাকিস্তানি সাবমেরিনগুলো ভারতের অগভীর উপকূলীয় অঞ্চলে প্রবেশ করে ভারতের নৌঘাঁটি, বাণিজ্য বন্দর এবং তীরের কাছাকাছি তৎপর ক্যারিয়ার ব্যাটল গ্রুপকে টর্পেডো হামলার লক্ষ্যবস্তু বানাতে পারে।
‘আইএনএস আর্নালা’ এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন এটি অগভীর পানিতে শত্রুর সাবমেরিন অনুপ্রবেশ প্রতিরোধ করতে পারে। এটি ডিজেল ইঞ্জিন-ওয়াটারজেট প্রোপালশন সিস্টেম চালিত। ফলে এটি সীমিত ও অগভীর সামুদ্রিক স্থানে উচ্চ গতিতে চলাফেরা করতে সক্ষম।
পাকিস্তান ও
ইন্দোনেশিয়ার সেনাবাহিনী তাদের দ্বিপাক্ষিক সন্ত্রাসবিরোধী মহড়া ‘এলাং স্ট্রাইক-৩’-এর
তৃতীয় সংস্করণ সম্পন্ন করেছে। পাকিস্তানের পাব্বিতে অবস্থিত ন্যাশনাল কাউন্টার টেররিজম
সেন্টারে (এনসিটিসি...
মালদ্বীপের
প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু রোহিঙ্গা মুসলিমদের বিষয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়কে স্বাগত জানিয়েছেন এবং আন্তর্জাতিক ন্যায়বিচার
ও জবাবদিহিতার প্রতি মালদ্বীপের সমর্থন পুনর্ব্...
ভুটান
সরকার অবসর গ্রহণকারী সরকারি
কর্মচারীদের জন্য একটি বিশেষ
দক্ষতা প্রশিক্ষণ কর্মসূচি চালু করবে। এর
উদ্দেশ্য হলো, তারা যেন
উদ্যোক্তা হওয়া, পরামর্শ প্রদান, মেন্টরশিপ বা পরামর্শদাতা হিসেবে
কাজ ক...
মিয়ানমারের
সামরিক অভ্যুত্থানকারী নেতা ও বর্তমান
প্রেসিডেন্ট মিন অং হ্লাইং
বুধবার (১৮ নভেম্বর) বলেছেন, ফিলিপাইনে অনুষ্ঠিত আসিয়ান শীর্ষ সম্মেলনে জোটটির দেওয়া বিবৃতির প্রতিক্রিয়ায় তার প্রশাসন আসোসিয়েশ...
দ্বিপক্ষীয়
সম্পর্ক জোরদার ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে
নিয়মিত কূটনৈতিক যোগাযোগকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে যৌথ
পরামর্শক কমিশন গঠনে সমঝোতা স্মারক
(এমওইউ) সই করেছে বাংলাদেশ
ও শ্রীলঙ্কা।বুধবার
(১৮ নভেম্...
লোকচক্ষুর আড়ালে
থাকা তালেবানের সর্বোচ্চ
নেতা হিবাতুল্লাহ আখুনজাদা মঙ্গলবার (১৭ নভেম্বর) আফগানিস্তানের রাজধানী কাবুলে এক বিরল সফর
করেছেন।তালেবান
আন্দোলনের কেন্দ্রস্থল দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারে ...
তুর্কি
প্রতিরক্ষা কোম্পানি ‘পাসিফিক টেকনোলজি’-এর কাছ থেকে
১ লাখ ‘মেরকুট’ ফার্স্ট- পারসন ভিউ ড্রোন ও
বেশ কিছু চালকবিহীন সামরিক
সরঞ্জাম কেনার অর্ডার দিয়েছে পাকিস্তান। এনআরটিসি কর্পোরেশনের
সঙ্...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য সমাপ্ত চীন সফর সফল হয়েছে। এই সফর দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি মাইলফলক এবং এর মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক একটি ...