পাকিস্তানকে জেড-১০এমই অ্যাটাক হেলিকপ্টার দেয়ার কথা স্বীকার করেছে চীন
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াং বিন শুক্রবার (৮ আগস্ট) সাংবাদিকদের এক প্রশ্নের বলেন যে চীন তার অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম পাকিস্তানসহ বন্ধুত্ব রাষ্ট্রগুলোর সঙ্গে শেয়ার করতে আগ্রহী। চীন পাকিস্তান সেনাবাহিনীকে জেড-১০এমই অ্যাটাক হেলিকপ্টার দেয়া হয়েছে বলে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সম্পর্কে মন্তব্য করতে বলা হলে তিনি এ কথা বলেন
জিয়াং বলেন, চীন-পাকিস্তান প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা কোনও তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয়। দুই দেশ আন্তর্জাতিক ও আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
সম্প্রতি গণমাধ্যম জানিয়েছে যে পাকিস্তান সেনাবাহিনীতে চীনের রপ্তানিমুখী জেড-১০এমই অ্যাটাক হেলিকপ্টার অন্তর্ভুক্ত করা হয়েছে।
একজন চীনা বিশেষজ্ঞ বলেন, এটা হলো পাকিস্তানে জেড-১০ রপ্তানির প্রথম চুক্তি। এই হেলিকপ্টারের শক্তিশালী ফায়ারপাওয়ার এবং টিকে থাকার সামর্থ্য পাকিস্তানের প্রতিরক্ষা, বিশেষ করে সন্ত্রাসবিরোধী তৎপরতা জোরদারে সহায়ক হবে।
পাকিস্তান সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির মুলতান গ্যারিসনে সেনাবাহিনীর এভিয়েশন ইউনিটে জেড-১০এমই অ্যাটাক হেলিকপ্টার অন্তর্ভুক্তি অনুষ্ঠানে প্রধান অতিথি চিলেন।
চীনের সামরিক বিষয়ক বিশেষজ্ঞ ঝাং জুয়েফেং গ্লোবাল টাইমসকে বলেন, জেড-১০ এর বেসলাইন সংস্করণের তুলনায় জেড-১০এমই-কে অতিরিক্ত আর্মার প্লেট, ওয়ার্নিং সেন্সর এবং জ্যামিং সিস্টেম দিয়ে কাস্টমাইজ করা হয়েছে। এতে হেলিকপ্টারটির লড়াই করার ক্ষমতা বৃদ্ধি পেয়েছে।
জেড-১০এমই হেলিকপ্টারকে বিশ্বের সেরা মাঝারি আকারের অ্যাটাক হেলিকপ্টারগুলোর একটি বিবেচনা করা হয়।
গ্লোবাল টাইমস
আরব সাগরের
আন্তর্জাতিক জলসীমায় মঙ্গলবার
(১৫ সেপ্টেম্বর) ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ (সম্ভবত
আইএনএস কলকাতা) এবং পাকিস্তান নৌবাহিনীর
জাহাজ পিএনএস হুনাইনের মধ্যে সংঘর্ষ হয়েছে। মে ২০২৫-এর সংঘাতের...
ভারতের পশ্চিমবঙ্গ
রাজ্যের রাজধানী কলকাতায় পুলিশের
বিভিন্ন বিভাগে কর্মরত ৪৭ জন মুসলিম
কর্মীর দাড়ি রাখার আবেদন
খারিজ করে দিয়েছে কর্তৃপক্ষ।
পুলিশের সদর দপ্তর থেকে
জানিয়ে দেওয়া হয়েছে, চাকরিতে বহাল থ...
২০২৯
সালের মধ্যে বিজেপি এবং তাদের জোটশাসিত
২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু করা হবে বলে ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিকে
মুসলিম নেতারা এই আইনকে
বৈষম্যমূলক বলে অভিহিত করে...
ইয়েমেনের
হুথি বিদ্রোহীরা লোহিত সাগরের গুরুত্বপূর্ণ শহর 'মোখা' দখল
করে নিয়েছে। এর ফলে বিশ্বের
অন্যতম প্রধান বাণিজ্য পথ—কৌশলগত গুরুত্বপূর্ণ
'বাব আল-মান্দেব' প্রণালীর
ওপর তাদের নিয়ন্ত্রণ আরও বিস্তৃত...
জাতিসংঘের সাধারণ
পরিষদের নতুন সভাপতি খলিলুর রহমান বলেছেন, বিশ্বের সব সমস্যার সমাধান দ্রুত ও বন্ধুত্বপূর্ণ
পরিবেশে শেষ করা সম্ভব না–ও হতে পারে। তবে সমস্যা সমাধানের চেষ্টায়
কোনো ঘাটতি থাকবে না। মঙ্গল...
হরমুজ
প্রণালির প্রবেশমুখে একটি মার্কিন চালকবিহীন
সাবমেরিন (ড্রোন সাবমেরিন) আটক করার দাবি করেছে
ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এ দাবি করেছে।রয়ট...
পররাষ্ট্রমন্ত্রী
ড. খলিলুর রহমান মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব
নিতে যাচ্ছেন। এটি বাংলাদেশের কূটনীতির
জন্য এক ঐতিহাসিক মুহূর্ত।
পাশাপাশি আন্তর্জাতিক অ...
যুক্তরাষ্ট্রের
গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা, ছয় মাস ধরে
চলা এই যুদ্ধ ইরানকে
দুর্বল করার পরিবর্তে বরং
আমেরিকান চাপ মোকাবিলা ও
সংঘাত চালিয়ে যাওয়ার সক্ষমতার বিষয়ে আরও বেশি আত্মবিশ্বাসী
করে তুলেছে।শুক...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...