ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচন ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ বা এসআইআরের কাজ সম্পন্ন হওয়ার পর গতকাল শনিবার নির্বাচন কমিশন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। সেই তালিকায় বাদ গেছে ৬৩ লাখ ৬৬ হাজার ৯৫২ জন ভোটারের নাম। পাশাপাশি তথ্যগত বিভিন্ন ত্রুটির কারণে ৬০ লাখ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের নাম তালিকায় উঠলেও তাঁদের নাম শুনানি সাপেক্ষে বিবেচনায় রাখা হয়েছে। এসব ভোটারের নাম অন্তর্ভুক্তির শুনানি শেষে ভোটার হিসেবে যোগ্যতা অর্জন সাপেক্ষে ধাপে ধাপে তাঁদের নাম তোলা হবে ভোটার তালিকায়। তবে এই ৬০ লাখ ভোটারের মধ্যে কতজন চূড়ান্ত পরীক্ষায় পাস করবেন, সে ব্যাপারে এখনো কিছু বলা যাচ্ছে না।
পশ্চিমবঙ্গের ৭ কোটি ৬৬ লাখ ৩৭ হাজার ৫২৯ জন ভোটারের তালিকা নিয়ে নিবিড় সংশোধনের কাজ শুরু করে নির্বাচন কমিশন। গত ১৬ ডিসেম্বর প্রকাশ পায় প্রথম খসড়া ভোটার তালিকা। তাতে নাম ওঠে ৭ কোটি ৮ লাখ ১৬ হাজার ৬৩০ জনের। বাদ যায় ৫৮ লাখ ২০ হাজার ৮৯৯ জন ভোটারের নাম। এবার চূড়ান্ত ভোটার তালিকায় সেই ভোটারের সংখ্যা কমে দাঁড়ায় ৭ কোটি ৪ লাখ ৫৯ হাজার ২৮৪। এর মধ্যে যুক্ত রয়েছে শুনানি সাপেক্ষে বিবেচনাধীন ৬০ লাখ ৬ হাজার ৬৭৫ জন। এই প্রায় ৬৪ লাখ ভোটারের মধ্যে কতজন শুনানিতে টিকবেন, তা নিয়ে প্রশ্ন রয়েছে।
গতকাল কলকাতার রাজ্য নির্বাচনী কর্মকর্তা মনোজ আগরওয়াল চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে জানিয়ে দেন, অন্তত ৬৩ লাখ ৬৬ হাজার ৯৫২ জনের নাম বাদ গেছে চূড়ান্ত ভোটার তালিকায়। চূড়ান্ত তালিকায় প্রকাশিত এই ভোটারের মধ্যে অন্তত ৬০ লাখ ৬ হাজার ৬৭৫ জনের নাম বিভিন্ন ত্রুটির কারণে শুনানি সাপেক্ষে বিবেচনায় রাখা হয়েছে। শুনানি শেষে তাঁদের নাম ভোটার তালিকায় ওঠার জন্য যোগ্যতা অর্জন করলে তাঁদের নাম ধাপে ধাপে ওঠানো হবে।
চূড়ান্ত ভোটার তালিকায় নাম ওঠে ৭ কোটি ৪ লাখ ৫৯ হাজার ২৮৪ জনের। একই সঙ্গে নির্বাচন কমিশন জানিয়ে দেয়, এবার নতুন ভোটার হয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৭০৭ জন।
এবার এই সংশোধিত খসড়া ভোটার তালিকায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর কেন্দ্রে নাম বাদ গেছে ৪৪ হাজার জনের। চূড়ান্ত তালিকায় বাদ যায় আরও ২ হাজার ৩৪২ জনের নাম। এখন ভবানীপুর কেন্দ্রে চূড়ান্ত ভোটারসংখ্যা গিয়ে দাঁড়ায় ১ লাখ ৫৯ হাজার ২০১। আর তাঁর প্রতিপক্ষ বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর খসড়া ভোটার তালিকায় থাকা ২ লাখ ৬৭ হাজার ৬০৮ থেকে বেড়ে দাড়ায় ২ লাখ ৬৮ হাজার ৩৭৮ জন। ভবানীপুর কেন্দ্রে বিবেচনাধীন রয়েছেন ১৪ হাজার ১৮৪ জন ভোটার।
রাজ্যে সর্বমোট বিবেচনাধীন ৬০ লাখ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের মধ্যে ২৪ লাখ ৯ হাজার ৬১৩ জন ভোটার রয়েছেন সংখ্যালঘু মুসলিম। এর অধিকাংশর বাস অবশ্য মালদহ, মুর্শিদাবাদ ও উত্তর দিনাজপুরে।
এদিকে গত বুধবার তৃণমূল নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দক্ষিণ কলকাতার ভবানীপুরে আয়োজিত এক সভায় দাবি করেন, এই এসআইআরকে ঘিরে এই রাজ্যের ১ কোটি ২০ লাখ ভোটারের নাম বাদ যেতে পারে।
এবার এত ভোটারের নাম বাদ যাওয়ায় বা শুনানির জন্য বিবেচনাধীন থাকায় হতাশা নেমে এসেছে তৃণমূলে।
পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভার ২৯৪ আসনের নির্বাচন আগামী এপ্রিল মাসে হওয়ার কথা।
সূত্র: প্রথম আলো
লাহোর
পুলিশ ইমরান খানের বোন আলিমা খানকে
তাঁর বাসা থেকে গ্রেপ্তার
করেছে। ইমরানের মুক্তির দাবিতে
পাকিস্তান তাঁর দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) আগামী ২৭ সেপ্টেম্বর ইসলামাবাদ অভিমুখে লং
মার্চের আয়োজন করে...
প্রধানমন্ত্রীর
প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম ও নৌবাহিনী প্রধান
অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম শনিবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশে সফররত চীনের
নৌবাহিনীর জাহাজ ‘...
ভারতে
পলাতক ফ্যাসিবাদের দোসর ও আদালতের
দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে কোনো ধরনের
অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে না পারে,
সে বিষয়ে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনারকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ...
বৃহস্পতিবার
(১৭ সেপ্টেম্বর) থেকে ‘আদিবাসী
স্কুল ঠিক করো’ অভিযান
শুরু করতে যাচ্ছে ভারতের জেন-জি সংগঠন ককরোচ
জনতা পার্টি (সিজেপি)। এর প্রতিষ্ঠাতা অভিজিৎ
দীপকে অভিযোগ করেন, বিগত প্রায় ৮০
বছর ধরে দে...
পাকিস্তান,
সৌদি আরব ও তুরস্কের
মধ্যে সই হওয়া মক্কা
প্রতিরক্ষা চুক্তির সম্প্রসারণের পরিকল্পনা এখন নেই। পাকিস্তানের
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এ ক...
ভারতের
সঙ্গে বিগত সরকারের করা
শতাধিক সমঝোতা স্মারক (এমওইউ)–চুক্তি সরকার পর্যালোচনা করছে বলে জানিয়েছেন
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল
ইসলাম মনি। এ প্রসঙ্গে
তিনি বলেছেন, এই পর্যালোচনার ফলাফল
শিগগির আ...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...