পরমাণু ইস্যু: ফ্রান্স, জার্মানি ও ব্রিটেনের সঙ্গে আলোচনায় বসছে ইরান
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
পারমাণবিক কর্মসূচি নিয়ে তিন ইউরোপীয় শক্তির সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে ইরান। শুক্রবার (২৯ নভেম্বর) জেনেভায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা তেহরানের বিরুদ্ধে একটি প্রস্তাব পাস করার কয়েকদিন পর এই বৈঠকের খবরটি এলো।
জাপানের বার্তা সংস্থা কিয়োডোর এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার জেনেভায় বৈঠকটি অনুষ্ঠিত হবে। ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ও আমেরিকা এই আলোচনার প্রস্তাব এনেছে।
জানুয়ারিতে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের আগেই পারমাণবিক অচলাবস্থার সমাধান খুঁজছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সরকার।
শুক্রবারের বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন ইরানের একজন সিনিয়র কর্মকর্তা। তিনি বলেন, ‘তেহরান সব সময় মনে করে কূটনীতির মাধ্যমেই পারমাণবিক সমস্যার সমাধান করা উচিত। ইরান কখনওই আলোচনা থেকে বেরিয়ে আসেনি।’
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমায়েল বাঘাই পরে বলেছিলেন, ইরান, ফ্রান্স, জার্মানি ও ব্রিটেনের উপ-পররাষ্ট্রমন্ত্রীরা আলোচনায় অংশ নেবেন। এ সময় আঞ্চলিক সমস্যাগুলোর পাশাপাশি পারমাণবিক ইস্যুতেও কথা বলবেন তারা।
তবে আলোচনা কোথায় হবে তা জানাননি বাঘাই। এ বিষয়ে জানতে চাইলে সুইস পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র কিয়োডোর প্রতিবেদনে উল্লেখ করা দেশগুলোকে প্রশ্ন করতে বলেন।
বাঘাই বলেছেন, ‘ফিলিস্তিন, লেবানন ও পরমাণুসহ বিভিন্ন আঞ্চলিক ইস্যুতে আলোচনা ও বিষয়ের ওপর মতবিনিময় হবে।’
২০১৮ সালে তৎকালীন ট্রাম্প প্রশাসন ছয়টি প্রধান শক্তির সঙ্গে ইরানের ২০১৫ সালের পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে যায় এবং ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা পুনরায় আরোপ করে। যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্ত তেহরানকে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ সহ চুক্তির পারমাণবিক সীমা লঙ্ঘনে প্ররোচিত করে।
চুক্তিটি পুনরুজ্জীবিত করতে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন ও তেহরানের মধ্যে পরোক্ষ আলোচনা ব্যর্থ হয়েছে। তবে সেপ্টেম্বরে নির্বাচনী প্রচারণায় ট্রাম্প বলেছিলেন, ‘আমাদের একটি চুক্তি করতে হবে। কেননা, এর পরিণতি অসম্ভব। আমাদের একটি চুক্তি করতে হবে।’
এএফপি
আমাদের
দেশের সামরিক বাহিনী কেন্দ্রিক নানা বিষয়ে ভারতীয়
গণমাধ্যমের প্রবল আগ্রহ বেশ চোখে পড়ার
মতো, শুধু তাই নয়,
আমাদের বাহিনী প্রধানরা মুখে দাড়ি রাখবেন
নাকি গোঁফ সেসব নিয়েও
তাদের টকশো'র আয়োজন
...
পাকিস্তান নৌবাহিনীর বহরে অত্যাধুনিক এয়ার ইন্ডিপেনডেন্ট প্রোপালশন (এআইপি) সমৃদ্ধ হাঙ্গর শ্রেণীর সাবমেরিন সংযুক্ত হয়েছে।
এ ধরণের মোট আটটি সাবমেরিন সংগ্রহ করবে দেশটি।
এর চারটি তৈরি হবে চীনে। বাকি ...
ইরান-ইসরাইল যুদ্ধ চলমান। চলছে হামলা-পাল্টা হামলা। এ যুদ্ধ দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে। থামানোর উদ্যোগও নেই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মুখে বললেও কবে নাগাদ যুদ্ধ থামবে তার কোনো ঠিক নেই...
১. অংশীদারিত্বের মূলনীতি
* যুক্তরাষ্ট্র ও ভারতের নিরাপত্তা সহযোগিতা জাতিসংঘ প্রতিষ্ঠার আদর্শ ও নীতিমালার প্রতি পারস্পরিক অঙ্গীকারের প্রতিফলন।
২. সমুদ্র নিরাপত্তা সহযোগিতা
* যুক্তরাষ্ট্রের রাজ...
বাংলাদেশের সঙ্গে চলতি বছরের মধ্যে একটি বিশেষায়িত প্রতিরক্ষা চুক্তি সই করতে আগ্রহী জাপান। চুক্তিটি সই হলে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ, প্রযুক্তি হস্তান্তর এবং যৌথ গবেষণার সুযোগ সৃষ্টি হবে...
ডিপ স্টেট হল অননুমোদিত ও ক্ষমতার গোপন নেটওয়ার্কগুলোর মাধ্যমে ব্যবহৃত এক শক্তি যা সরকারের গভীরে কাজ করে। কিন্তু তা রাজনৈতিক নেতৃত্ব থেকে স্বাধীনভাবে চলে এবং নিজস্ব এজেন্ডা ও লক্ষ্য অনুসরণ করে। গণতান্ত...
প্রধানমন্ত্রীর চেয়ার কলংকিত হয়েছে, বিচারালয়ে ‘মানিক’ বসেছে, প্রশাসনে মহা দুর্নীতিবাজরা কাজ করেছে, পুলিশ বিরোধী মতের মানুষ শেষ করেছে, মিডিয়া পদলেহন করে স্বৈরতন্ত্র কায়েমে মুখ্য ভূমিকা রেখেছে! অতএব ...
বাংলাদেশের ইতিহাসের প্রতিটি মোড়ে নতুন দলই সবসময় প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর ওপর আধিপত্য প্রতিষ্ঠা করেছে। ১৯৫৪ সালে কয়েকটি নতুন দলের সমন্বয়ে গঠিত নির্বাচনী জোট ‘যুক্তফ্রন্ট’ পূর্ব পাকিস্তানে ক্ষমতাসীন ...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...
ফিলিস্তিনের
স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস প্রায় দুই দশক ধরে গাজা উপত্যকা পরিচালনাকারী প্রশাসনিক
সংস্থাটি বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে য...