সশস্ত্রবাহিনী দিবসের শুভেচ্ছা। সর্বশেষ সশস্ত্রবাহিনী দিবসের অনুষ্ঠানে দাওয়াত পেয়েছিলাম ২০১১ সালে। এরপর থেকে আর পাইনি! নিরাপত্তা ক্লিয়ারেন্সের অজুহাতে আমার মতো শত শত অফিসারকে দাওয়াত দেয়া হয়নি! এমনকি প্রথিতযশা, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা অফিসারদের এক বড় অংশ সশস্ত্রবাহিনী দিবসের অনুষ্ঠানে আমন্ত্রিত হননি! বাটপার শাহেদের মতো অনেকেই আবার সেনাকুঞ্জের অনুষ্ঠানে হাজির হয়ে দাঁত বিকশিত করে নিরাপত্তা ক্লিয়ারেন্স পাওয়ার স্বাদ উপভোগ করেছেন।
দেশে প্রতিরক্ষা সাংবাদিকতা শুরু করে ও একমাত্র প্রতিরক্ষা সংক্রান্ত পত্রিকাটি সম্পাদনা করেও আমাকে অপাংক্তেয় থাকতে হয়েছে। অথচ যারা লিখে,কথা বলে বাংলাদেশে শক্তিশালী সশস্ত্রবাহিনী চায়নি এবং সকল ক্ষেত্রে স্বকীয় নিরাপত্তা নীতির বিরোধিতা করেছে তাদের বেশিরভাগকেই সশস্ত্রবাহিনী দিবসের অনুষ্ঠানে দাওয়াত পেতে দেখেছি। এসব সশস্ত্রবাহিনীর প্রাতিষ্ঠানিক দূর্বলতা ছিল না,ছিল কতিপয় অতি উৎসাহী অফিসারের হাইপার তৎপরতার ফল। তাদের অনেকের আজ পাসপোর্ট বাতিল হতে দেখছি! তাদের বিরুদ্ধে গুম, খুনের অভিযোগ উঠতে দেখছি!কি কারনে এরা যে এমন করে?কি কারনে যে এরা ভবিষ্যৎ নিয়ে ভাবে না!
বিগত বিএনপি আমলে দেখতাম সাবেক সেনাপ্রধান জেনারেল মোস্তাফিজুর রহমান সেনানিবাসে অবাঞ্ছিত, জেনারেল এরশাদও তাই! তখন বিএনপির কাঁধে চড়ে বসা একদল অফিসার চারদিকে বিএনপি বিরোধী খুঁজতে ব্যস্ত হয়ে পড়েছিলেন! ২০০৯ সালের পর লীগ ক্ষমতায় এলে আরেকদল অফিসার করলেন তার উল্টো টা! তবে এরা গত কয়েকবছর অতিরিক্ত বাড়াবাড়ি করেছেন যা বিএনপি আমলে অতোটা দৃষ্টিকটু ছিল না। তখন সাধারণ অফিসারদের ঢালাওভাবে নিরাপত্তা ছাড়পত্র প্রদানে বাঁধা দেয়া হয়নি।
আমার তিন জন কোর্স মেট এখন তিন বাহিনী প্রধান যা বিশ্বের ইতিহাসে বিরল। জেনারেল ওয়াকারের শ্বশুর জেনারেল মোস্তাফিজুর রহমানকে বিএনপির সময় যথেষ্ট হেনস্থা করা হয়েছে অস্বীকার করার উপায় নেই। ওয়ান ইলেভেনের পর জেনারেল মঈন জেনারেল মোস্তাফিজুর রহমানকে আরো বেশি অপমান করেছেন। হাসপাতালের বেড থেকে স্যালাইন লাগানো অবস্থায় কোর্টে হাজির করেছেন।
ঢালাওভাবে রাজনৈতিক কারণে অফিসারদের নিরাপত্তা ছাড়পত্র বাতিল করা ও বৈষম্যের শিকারে পরিণত করা কাম্য নয়। এটা ঢালাও ক্ষোভের জন্ম দেয়, ঢালাও প্রতিহিংসার বিকাশ ঘটায়। সশস্ত্রবাহিনী জাতীয় প্রতিষ্ঠান,কোন রাজনৈতিক দলের লাঠিয়াল নয়। দেশের মানুষ ও অবসরপ্রাপ্ত অফিসারদের মধ্যে রাজনৈতিক মতাদর্শ থাকবে। এটা সাংবিধানিক অধিকার। এজন্য কাউকে শত্রুতে পরিণত করা সংবিধানের লঙ্ঘন।
আর যেন কখনো সামরিক অফিসারদের সশস্ত্রবাহিনী থেকে দূরে রাখা না হয়।
(আমি দেশের বাইরে। জানি না এবারও আমার দাওয়াত কার্ড গিয়েছে কিনা? যে ঠিকানা দেয়া ছিল তা ছেড়ে চলে এসেছি। আমি কোন খোঁজ নেইনি। একটি চরম নিবর্তনমূলক শাসনের অবসান হয়েছে সেটাই বড় কথা। এবার দেখছি অগুনিত অফিসার অনেক বছর পর দাওয়াত পাচ্ছেন। সেনাপ্রধান জেনারেল ওয়াকারকে এজন্য আন্তরিক ধন্যবাদ। তিনি প্রতিশোধ পরায়নতাকে প্রশ্রয় দেননি। পেশাদার হিসাবে সবাইকে বিবেচনা করেছেন...)
কোরআনের সেই কথা- আমি যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দেই,যাকে ইচ্ছা তাকে ক্ষমতাচ্যুত করি...
টাইমলাইন লিংক: https://www.facebook.com/share/p/15JKpaj4VV/
আমাদের
দেশের সামরিক বাহিনী কেন্দ্রিক নানা বিষয়ে ভারতীয়
গণমাধ্যমের প্রবল আগ্রহ বেশ চোখে পড়ার
মতো, শুধু তাই নয়,
আমাদের বাহিনী প্রধানরা মুখে দাড়ি রাখবেন
নাকি গোঁফ সেসব নিয়েও
তাদের টকশো'র আয়োজন
...
পাকিস্তান নৌবাহিনীর বহরে অত্যাধুনিক এয়ার ইন্ডিপেনডেন্ট প্রোপালশন (এআইপি) সমৃদ্ধ হাঙ্গর শ্রেণীর সাবমেরিন সংযুক্ত হয়েছে।
এ ধরণের মোট আটটি সাবমেরিন সংগ্রহ করবে দেশটি।
এর চারটি তৈরি হবে চীনে। বাকি ...
ইরান-ইসরাইল যুদ্ধ চলমান। চলছে হামলা-পাল্টা হামলা। এ যুদ্ধ দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে। থামানোর উদ্যোগও নেই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মুখে বললেও কবে নাগাদ যুদ্ধ থামবে তার কোনো ঠিক নেই...
১. অংশীদারিত্বের মূলনীতি
* যুক্তরাষ্ট্র ও ভারতের নিরাপত্তা সহযোগিতা জাতিসংঘ প্রতিষ্ঠার আদর্শ ও নীতিমালার প্রতি পারস্পরিক অঙ্গীকারের প্রতিফলন।
২. সমুদ্র নিরাপত্তা সহযোগিতা
* যুক্তরাষ্ট্রের রাজ...
বাংলাদেশের সঙ্গে চলতি বছরের মধ্যে একটি বিশেষায়িত প্রতিরক্ষা চুক্তি সই করতে আগ্রহী জাপান। চুক্তিটি সই হলে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ, প্রযুক্তি হস্তান্তর এবং যৌথ গবেষণার সুযোগ সৃষ্টি হবে...
ডিপ স্টেট হল অননুমোদিত ও ক্ষমতার গোপন নেটওয়ার্কগুলোর মাধ্যমে ব্যবহৃত এক শক্তি যা সরকারের গভীরে কাজ করে। কিন্তু তা রাজনৈতিক নেতৃত্ব থেকে স্বাধীনভাবে চলে এবং নিজস্ব এজেন্ডা ও লক্ষ্য অনুসরণ করে। গণতান্ত...
প্রধানমন্ত্রীর চেয়ার কলংকিত হয়েছে, বিচারালয়ে ‘মানিক’ বসেছে, প্রশাসনে মহা দুর্নীতিবাজরা কাজ করেছে, পুলিশ বিরোধী মতের মানুষ শেষ করেছে, মিডিয়া পদলেহন করে স্বৈরতন্ত্র কায়েমে মুখ্য ভূমিকা রেখেছে! অতএব ...
বাংলাদেশের ইতিহাসের প্রতিটি মোড়ে নতুন দলই সবসময় প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর ওপর আধিপত্য প্রতিষ্ঠা করেছে। ১৯৫৪ সালে কয়েকটি নতুন দলের সমন্বয়ে গঠিত নির্বাচনী জোট ‘যুক্তফ্রন্ট’ পূর্ব পাকিস্তানে ক্ষমতাসীন ...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...
ফিলিস্তিনের
স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস প্রায় দুই দশক ধরে গাজা উপত্যকা পরিচালনাকারী প্রশাসনিক
সংস্থাটি বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে য...