দুই বছর বড় ধরনের সংকোচনের পর অবশেষে প্রবৃদ্ধির ধারায় ফিরেছে আফগানিস্তানের অর্থনীতি। ২০২১ সালে তালেবানের হাতে ক্ষমতা যাওয়ার পর এই প্রথম আফগান অর্থনীতির প্রবৃদ্ধি হলো।
বিশ্বব্যাংক জানিয়েছে, ২০২৩–২৪ অর্থবছরে আফগানিস্তানের জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ২ দশমিক ৭ শতাংশ। মূলত ব্যক্তিগত ভোগ ব্যয় বৃদ্ধির কারণে আফগানিস্তান এই প্রবৃদ্ধির দেখা পেয়েছে।
২০২১ সালের আগস্টে তালেবান ক্ষমতায় আসার পর বিদেশি সাহায্য বন্ধ হয়ে যাওয়া ছাড়াও বিভিন্ন দেশে আফগানিস্তানের তহবিল অবরুদ্ধ হয়, দেশ ছেড়ে যান অনেক দক্ষ কর্মী। এ কারণে বিপদে পড়ে আফগানিস্তান। এরপর তালেবান দুর্নীতি হ্রাস, কর সংগ্রহ বৃদ্ধি ও মুদ্রার বিনিময় মূল্য বৃদ্ধিতে বিভিন্ন পদক্ষেপ নিলে দেশটি তার সুফল পেতে শুরু করে। সেই ধারাবাহিকতায় গত অর্থবছরে প্রবৃদ্ধির দেখা পেয়েছে আফগানিস্তান।
তবে গত অর্থবছরে আফগানিস্তানের রপ্তানি স্থিতিশীল থাকলেও আমদানির ঊর্ধ্বগতির কারণে বাণিজ্যঘাটতি বেড়েছে। খাদ্য, জ্বালানি ও যন্ত্রপাতির জন্য বিদেশনির্ভরতা দেশটির স্থিতিশীল অর্থনীতির জন্য এখন বড় হুমকি।
বিশ্বব্যাংকের আফগানিস্তান–বিষয়ক পরিচালক ফারিস হাদাদ জেরভোস বলেন, আফগানিস্তান দীর্ঘ মেয়াদে প্রবৃদ্ধি নিশ্চিত করতে চাইলে দুটি কাজ করতে হবে। প্রথমত, প্রবৃদ্ধির যেসব সম্ভাব্য খাত আছে, সেগুলো খুঁজে বের করে কাজে লাগানো। দ্বিতীয়ত, সামগ্রিকভাবে ব্যবসায়িক পরিবেশের উন্নয়ন। সেই সঙ্গে বিনিয়োগ বৃদ্ধি জরুরি বিষয়, বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি খাতে বিপুল পরিমাণে বিনিয়োগ প্রয়োজন, তা না হলে আফগানিস্তান দীর্ঘ মেয়াদে উন্নয়নের পথে হাঁটতে পারবে না।
আফগানিস্তানের নগদ অর্থের স্বল্পতা থাকলেও তাদের হাতে সম্পদের অভাব নেই। দেশটির হাতে যে পরিমাণ লিথিয়াম আছে, তার মূল্য তিন ট্রিলিয়ন বা তিন লাখ কোটি মার্কিন ডলার। গত বছর লৌহ, আকরিক ও স্বর্ণের খনি নির্মাণে চীনা, ব্রিটিশ ও তুর্কি কোম্পানিগুলোর সঙ্গে তালেবান সরকার ৬৫০ কোটি ডলারের চুক্তি করেছে। গত বছর বছরের জানুয়ারি মাসে তেল উত্তোলনের জন্য চীনা কোম্পানির সঙ্গে চুক্তি করেছে তালেবান।
এদিকে পাকিস্তান থেকে আফগানিস্তানে যে ডলার পাচার হয়, তাতেও আফগান অর্থনীতিতে প্রাণের সঞ্চার হয়েছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক প্রতি সপ্তাহে বিপুল পরিমাণে ডলার নিলামে তুলে দেশীয় মুদ্রাকে শক্তি জোগাচ্ছে।
এ সরকারের সবচেয়ে বড় সাফল্য কৃষিব্যবস্থার আমূল পরিবর্তন। আফগানিস্তান একসময় বিশ্বে আফিম উৎপাদনে শীর্ষ অবস্থানে ছিল। তালেবান ক্ষমতায় আসার পর আফিম উৎপাদনে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে।
ফলে আফিমের ফলন প্রায় ৯৫ শতাংশ কমে গেছে বলে জাতিসংঘের এক প্রতিবেদনে জানানো হয়েছে। জাতিসংঘের মাদক ও অপরাধসংক্রান্ত দপ্তর এক প্রতিবেদনে বলছে, ২০২৩ সালে সে দেশে আফিম চাষের জমি ২ লাখ ৩৩ হাজার হেক্টর থেকে কমে ১০ হাজার ৮০০ হেক্টরে নেমে এসেছে। আফিমের উৎপাদন আগের বছরের চেয়ে ৯৫ শতাংশ কমে ৩৩৩ টনে দাঁড়িয়েছে। আফিমের বদলে তারা জাফরান আবাদ বাড়াচ্ছে।
ফলে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের অর্থনীতির চাকা দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে। এ ক্ষেত্রে বড় অবদান রাখছে কৃষি। ডালিম বা আনার চাষ আফগানিস্তানের আফগান কৃষির অন্যতম প্রধান উপকরণ। দেশটিতে প্রচুর পরিমাণ ডালিম চাষ করা হয়।
এই ফল উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশগুলোর মধ্যে অন্যতম আফগানিস্তান। তবে এত দিন সাধারণ ফল হিসেবে ডালিম রপ্তানি হলেও এখন সেটি পানীয় আকারে রপ্তানি করা হচ্ছে। পামির কোলা শাফা নামের আফগানিস্তানের পানীয় বেশ সাড়া ফেলেছে। এই পানীয়কে বিশ্বের সবচেয়ে বেশি বিক্রীত কোকাকোলার বিকল্প এবং স্বাস্থ্যকর পানীয় হিসেবে ভাবা হচ্ছে।
বিজনেস স্ট্যান্ডার্ড
আমাদের
দেশের সামরিক বাহিনী কেন্দ্রিক নানা বিষয়ে ভারতীয়
গণমাধ্যমের প্রবল আগ্রহ বেশ চোখে পড়ার
মতো, শুধু তাই নয়,
আমাদের বাহিনী প্রধানরা মুখে দাড়ি রাখবেন
নাকি গোঁফ সেসব নিয়েও
তাদের টকশো'র আয়োজন
...
পাকিস্তান নৌবাহিনীর বহরে অত্যাধুনিক এয়ার ইন্ডিপেনডেন্ট প্রোপালশন (এআইপি) সমৃদ্ধ হাঙ্গর শ্রেণীর সাবমেরিন সংযুক্ত হয়েছে।
এ ধরণের মোট আটটি সাবমেরিন সংগ্রহ করবে দেশটি।
এর চারটি তৈরি হবে চীনে। বাকি ...
ইরান-ইসরাইল যুদ্ধ চলমান। চলছে হামলা-পাল্টা হামলা। এ যুদ্ধ দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে। থামানোর উদ্যোগও নেই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মুখে বললেও কবে নাগাদ যুদ্ধ থামবে তার কোনো ঠিক নেই...
১. অংশীদারিত্বের মূলনীতি
* যুক্তরাষ্ট্র ও ভারতের নিরাপত্তা সহযোগিতা জাতিসংঘ প্রতিষ্ঠার আদর্শ ও নীতিমালার প্রতি পারস্পরিক অঙ্গীকারের প্রতিফলন।
২. সমুদ্র নিরাপত্তা সহযোগিতা
* যুক্তরাষ্ট্রের রাজ...
বাংলাদেশের সঙ্গে চলতি বছরের মধ্যে একটি বিশেষায়িত প্রতিরক্ষা চুক্তি সই করতে আগ্রহী জাপান। চুক্তিটি সই হলে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ, প্রযুক্তি হস্তান্তর এবং যৌথ গবেষণার সুযোগ সৃষ্টি হবে...
ডিপ স্টেট হল অননুমোদিত ও ক্ষমতার গোপন নেটওয়ার্কগুলোর মাধ্যমে ব্যবহৃত এক শক্তি যা সরকারের গভীরে কাজ করে। কিন্তু তা রাজনৈতিক নেতৃত্ব থেকে স্বাধীনভাবে চলে এবং নিজস্ব এজেন্ডা ও লক্ষ্য অনুসরণ করে। গণতান্ত...
প্রধানমন্ত্রীর চেয়ার কলংকিত হয়েছে, বিচারালয়ে ‘মানিক’ বসেছে, প্রশাসনে মহা দুর্নীতিবাজরা কাজ করেছে, পুলিশ বিরোধী মতের মানুষ শেষ করেছে, মিডিয়া পদলেহন করে স্বৈরতন্ত্র কায়েমে মুখ্য ভূমিকা রেখেছে! অতএব ...
বাংলাদেশের ইতিহাসের প্রতিটি মোড়ে নতুন দলই সবসময় প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর ওপর আধিপত্য প্রতিষ্ঠা করেছে। ১৯৫৪ সালে কয়েকটি নতুন দলের সমন্বয়ে গঠিত নির্বাচনী জোট ‘যুক্তফ্রন্ট’ পূর্ব পাকিস্তানে ক্ষমতাসীন ...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...
ফিলিস্তিনের
স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস প্রায় দুই দশক ধরে গাজা উপত্যকা পরিচালনাকারী প্রশাসনিক
সংস্থাটি বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে য...