দামেস্কের পথে বিদ্রোহীরা, সামরিক কর্মকর্তাদের সরিয়ে নিচ্ছে ইরান
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
উত্তর-দক্ষিণ থেকে শহর দখল করতে করতে সিরিয়ার রাজধানী দামেস্কের দিকে এগুচ্ছে ক্ষমতাসীন বাশার আল আসাদ সরকার বিরোধীরা। দক্ষিণে দারা ও উত্তরে হামার পর গুরুত্বপূর্ণ হোমস শহর দখলের চেষ্টা করছে বিদ্রোহীরা। আসাদের সম্ভাব্য পতন আশঙ্কা করে সিরিয়া থেকে সামরিক কর্মকর্তাদের সরিয়ে নিচ্ছে দেশটির আঞ্চলিক সহযোগী ইরান।
সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শহর দারাতেই ২০১১ সালের আসাদবিরোধী আন্দোলন শুরু হয়। গতকাল রাতে বিবৃতিতে স্থানীয় বিদ্রোহীরা জানান, তাদের বাহিনী দারা শহরের নিয়ন্ত্রণ নিয়েছে। আশেপাশে চিরুনি অভিযান শুরু করেছে। সেখানকার বড় প্রতিষ্ঠান ও সরকারি অফিসগুলো দখলে নেওয়া হচ্ছে।
দক্ষিণে আলেপ্পো, হামার পর হোমস ঘিরে রাখা সশস্ত্র সংগঠন হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) ও উত্তর থেকে আক্রমণ শুরু করা বিদ্রোহীরা একই গোষ্ঠী নয়। তবে তাদের সবাই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সহায়তা পাচ্ছে বলে অভিযোগ আছে।
এদিকে সিরিয়ায় বাশার সরকারকে সহযোগিতা করতে আসা সামরিক কর্মকর্তাদের সরিয়ে নিতে শুরু করেছে ইরান। কুদস ফোর্সের শীর্ষ কর্মকর্তারা সিরিয়া থেকে প্রতিবেশী ইরাক ও লেবাননে চলে যাচ্ছেন বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।
'আরব বসন্ত' নামে পরিচিত গণতান্ত্রিক আন্দোলনের জেরে ২০১১ সালে সিরিয়ায় আসাদবিরোধী আন্দোলন শুরুর পর থেকে আসাদ সরকারকে টিকিয়ে রাখতে সামরিক সহায়তা দিয়ে যাচ্ছে ইরান। মধ্যপ্রাচ্যে তেহরানের সবচেয়ে বড় মিত্র শিয়াপন্থি বাশার আল আসাদ। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন বলছে, এতদিন সিরিয়ার স্থলপথ দিয়েই হিজবুল্লাহর কাছে ইরানের অস্ত্র পৌঁছাতো।
সিরিয়ার সরকারি বাহিনীর এই দুর্দশার মধ্যে দেশের পূর্বাঞ্চলে হামলা শুরু করেছে মার্কিন সমর্থনপুষ্ট কুর্দি বিদ্রোহীরাও। পূর্বাঞ্চলের শহর দেইর আল-জোর দখলের চেষ্টা করছে তারা। পূর্বাঞ্চলের কুর্দি অধ্যুষিত অঞ্চলের একটি বড় অংশ কুর্দি স্বাধীনতাকামীদের দখলে।
সিরিয়ায় সহিংসতা বেড়ে যাওয়ায় দেশটির সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে প্রতিবেশী জর্ডান ও লেবানন। গতকাল বৈরুত-দামেস্ক সংযোগ সড়ক ছাড়া সিরিয়া সীমান্তের সব স্থলবন্দর বন্ধের ঘোষণা দিয়েছে লেবানন। গতকাল জর্ডানের স্বরাষ্ট্রমন্ত্রীও ঘোষণা দিয়েছেন, সিরিয়া সীমান্তে সব ধরনের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
আল জাজিরা, সিএনএন, নিউইয়র্ক টাইমস
ভারতের বর্তমান
সরকারকে অপসারণের সময় এসে গেছে বলে মন্তব্য করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।
শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পরেই তিনি এই মন্তব্য করেন। সরকারি পরীক্ষার
প্রশ্নপত্র...
ভারতের পশ্চিমবঙ্গের
মালদহ জেলায় প্রায় ৬৫০ বছর পুরোনো আদিনা মসজিদকে ঘিরে নতুন করে মন্দির–মসজিদ
বিতর্ক শুরু হয়েছে। বিজেপির এক নেতার নেতৃত্বাধীন উগ্র হিন্দুত্ববাদী একটি সংগঠন মসজিদের
বাইরে পূজা–অর্চনা...
বাংলাদেশের
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান উদীয়মান ও আন্তঃদেশীয় হুমকি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা
জোরদার করতে আসিয়ান এবং এর অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার ব্যাপারে বাংলাদেশের
অঙ্গীকার পুনর্ব্...
ভারতের রাজধানী নয়াদিল্লির রাস্তায় গতকাল বুধবার গভীর রাতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আবার পুলিশের সংঘর্ষ হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানিয়েছেন, আন্দোলনকার...
ভারতে
নিট প্রশ্নপত্র ফাঁসের বিচার দ্রুত করার আশ্বাস দিলেন
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিন্তু সেই আশ্বাসকে আমলে
না নিয়ে আন্দোলনরত ককরোচ
জনতা পার্টি (সিজেপি) জানিয়ে দিল, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র
প...
দারখোভিন
পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণস্থলে বোমা হামলার জন্য
ইরানের পারমাণবিক শক্তি নিয়ন্ত্রক সংস্থা যুক্তরাষ্ট্রের নিন্দা জানিয়েছে।এক বিবৃতিতে ইরানের পারমাণবিক শক্তি সংস্থা (এওইআই) বলেছে, য...
পশ্চিমবঙ্গে
এসে বাংলাদেশ সীমান্ত পরিদর্শনের পর ‘চিকেনস নেক’
বা শিলিগুড়ি করিডরে নিরাপত্তা জোরদার করতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
শুভেন্দু অধিকারীর সঙ্গে আলোচনা করেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...
ফিলিস্তিনের
স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস প্রায় দুই দশক ধরে গাজা উপত্যকা পরিচালনাকারী প্রশাসনিক
সংস্থাটি বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে য...