কৃষকদের জীবিকা উন্নীত করা, সকলের জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষা এবং দক্ষিণ এশিয়ায় নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার জোরদারকরণে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) উন্নয়ন তহবিলের (এসডিএফ) সামাজিক উইন্ডোর অধীনে তিনটি বড় প্রকল্প শুরু করতে যাচ্ছে।
৪০তম সার্ক চার্টার দিবস উপলক্ষে গত ৯ ডিসেম্বর ভুটানের রাজধানী থিম্ফুতে এসডিএফ সদর দফতরে প্রকল্পগুলো উদ্বোধন করা হয়।
পানিতে চাষের উন্নয়ন, প্রাথমিক শৈশব শিক্ষা, এবং বায়োগ্যাস উৎপাদনের লক্ষ্যে এই আঞ্চলিক প্রকল্পগুলো ৯.৭ মিলিয়ন মার্কিন ডলারের বেশি ব্যয় হবে। প্রকল্পগুলো সার্ক অঞ্চল জুড়ে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের জন্য এসডিএফ’র মিশনের সাথে সঙ্গতিপূর্ণ।
"অ্যাকুয়াকালচার উন্নয়নের মাধ্যমে সার্ক অঞ্চলের ক্ষুদ্র মৎস্যজীবী জীবিকা বৃদ্ধি এবং গ্রামীণ জনসংখ্যার পুষ্টি নিরাপত্তা" শীর্ষক প্রথম প্রকল্পটি দেশে মৎস চাষের বিস্তার এবং পুষ্টি নিরাপত্তা জোরদার করতে চায়।
এই প্রকল্প সার্কের অন্যান্য পাঁচটি সদস্য রাষ্ট্র: বাংলাদেশ, ভারত, মালদ্বীপ, নেপাল এবং শ্রীলঙ্কায় বাস্তবায়ন করা হবে।
দ্বিতীয় প্রকল্পটি হলো "গুণগত অন্তর্ভুক্তিমূলক শৈশব উন্নয়ন এবং মৌলিক শিক্ষার জন্য অংশীদারিত্ব"। এর লক্ষ্য হলো, অন্তর্ভুক্তিমূলক, উচ্চ-মানের শিক্ষার পরিবেশে ভুটান ও নেপালে প্রতিবন্ধী শিশুসহ শিশুদের প্রবেশ বাড়ানো।
তৃতীয় প্রকল্প হলো, "গৃহস্থালির বর্জ্য থেকে বাণিজ্যিক বায়োগ্যাস উৎপাদন"। এর লক্ষ্য ভুটানের শহর এলাকায় রান্নার জন্য ক্রমবর্ধমান শক্তির চাহিদা মোকাবেলায় তরল পেট্রোলিয়াম গ্যাসের বদলে বায়োগ্যাসে শক্তি ব্যবহার বৃদ্ধি।
২০১০ সালে থিম্পুতে এসডিএফ সচিবালয় প্রতিষ্ঠিত হয়। ৭০১ মিলিয়ন মার্কিন ডলারের বেশি তহবিল নিয়ে এসডিএফ এই অঞ্চলের উন্নয়ন বিশেষ করে স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, পানি, স্যানিটেশন এবং পুনর্নবীকরণযোগ্য শক্তির মতো খাতে সহায়তা করেছে।
১৯৮৫ সালের ৮ ডিসেম্বর ঢাকায় সনদ স্বাক্ষরের মাধ্যমে সার্ক প্রতিষ্ঠিত হয়।
কুয়েনসেল
আরব সাগরের
আন্তর্জাতিক জলসীমায় মঙ্গলবার
(১৫ সেপ্টেম্বর) ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ (সম্ভবত
আইএনএস কলকাতা) এবং পাকিস্তান নৌবাহিনীর
জাহাজ পিএনএস হুনাইনের মধ্যে সংঘর্ষ হয়েছে। মে ২০২৫-এর সংঘাতের...
ভারতের পশ্চিমবঙ্গ
রাজ্যের রাজধানী কলকাতায় পুলিশের
বিভিন্ন বিভাগে কর্মরত ৪৭ জন মুসলিম
কর্মীর দাড়ি রাখার আবেদন
খারিজ করে দিয়েছে কর্তৃপক্ষ।
পুলিশের সদর দপ্তর থেকে
জানিয়ে দেওয়া হয়েছে, চাকরিতে বহাল থ...
২০২৯
সালের মধ্যে বিজেপি এবং তাদের জোটশাসিত
২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু করা হবে বলে ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিকে
মুসলিম নেতারা এই আইনকে
বৈষম্যমূলক বলে অভিহিত করে...
ইয়েমেনের
হুথি বিদ্রোহীরা লোহিত সাগরের গুরুত্বপূর্ণ শহর 'মোখা' দখল
করে নিয়েছে। এর ফলে বিশ্বের
অন্যতম প্রধান বাণিজ্য পথ—কৌশলগত গুরুত্বপূর্ণ
'বাব আল-মান্দেব' প্রণালীর
ওপর তাদের নিয়ন্ত্রণ আরও বিস্তৃত...
জাতিসংঘের সাধারণ
পরিষদের নতুন সভাপতি খলিলুর রহমান বলেছেন, বিশ্বের সব সমস্যার সমাধান দ্রুত ও বন্ধুত্বপূর্ণ
পরিবেশে শেষ করা সম্ভব না–ও হতে পারে। তবে সমস্যা সমাধানের চেষ্টায়
কোনো ঘাটতি থাকবে না। মঙ্গল...
হরমুজ
প্রণালির প্রবেশমুখে একটি মার্কিন চালকবিহীন
সাবমেরিন (ড্রোন সাবমেরিন) আটক করার দাবি করেছে
ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এ দাবি করেছে।রয়ট...
পররাষ্ট্রমন্ত্রী
ড. খলিলুর রহমান মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব
নিতে যাচ্ছেন। এটি বাংলাদেশের কূটনীতির
জন্য এক ঐতিহাসিক মুহূর্ত।
পাশাপাশি আন্তর্জাতিক অ...
যুক্তরাষ্ট্রের
গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা, ছয় মাস ধরে
চলা এই যুদ্ধ ইরানকে
দুর্বল করার পরিবর্তে বরং
আমেরিকান চাপ মোকাবিলা ও
সংঘাত চালিয়ে যাওয়ার সক্ষমতার বিষয়ে আরও বেশি আত্মবিশ্বাসী
করে তুলেছে।শুক...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...