ট্রাম্প আরোপিত ‘জরিমানার’ প্রভাব পড়তে শুরু করেছে ভারতে
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর শুল্কহার দ্বিগুণ করে ৫০ শতাংশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (২৮ আগস্ট) থেকে এ শুল্ক কার্যকর হয়েছে। ট্রাম্পের এমন সিদ্ধান্ত এক সময়ের ঘনিষ্ঠ দেশ দুটির পারস্পরিক সম্পর্কে ফাটল ধরিয়েছে। সাম্প্রতিক দশকগুলোয় যুক্তরাষ্ট্র ও ভারত কৌশলগত অংশীদার হয়ে উঠেছিল।
ট্রাম্প তাঁর শুল্কনীতির অংশ হিসেবে ভারতের ওপর শুরুতে ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিলেন। রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার কারণে নতুন করে ‘জরিমানা’ হিসেবে বসানো হয় আরও ২৫ শতাংশ শুল্ক। ফলে পোশাক, রত্ন ও গয়না, জুতা, ক্রীড়াসামগ্রী, আসবাবপত্র, রাসায়নিকসহ বিভিন্ন ভারতীয় পণ্যের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ শুল্ক পরিশোধ করতে হবে। বিভিন্ন দেশের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত উচ্চশুল্কের দেশগুলোর মধ্যে ভারত একটি, যা প্রায় চীন ও ব্রাজিলের সমান।
নতুন শুল্কের কারণে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিজের রাজ্য গুজরাটসহ দেশটির হাজার হাজার ছোট রপ্তানিকারক এবং লাখ লাখ মানুষের কর্মসংস্থান হুমকির মুখে পড়তে যাচ্ছে। বাধাগ্রস্ত হতে পারে বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতির দেশটির প্রবৃদ্ধি।
উভয় দেশের কর্মকর্তারা বলেছেন, ওয়াশিংটন ও নয়াদিল্লির মধ্যে নতুন কোনো আলোচনার ইঙ্গিত পাওয়া যায়নি। এর আগে পাঁচ দফা আলোচনার পরও জাপান, দক্ষিণ কোরিয়া কিংবা ইউরোপীয় ইউনিয়নের মতো শুল্ক কমাতে কোনো চুক্তি করতে পারেনি ভারত। দেশটি শুল্কহার কমিয়ে ১৫ শতাংশে আনতে চেয়েছিল। ভুল হিসাব-নিকাশ ও সংকেতের কারণে দেশ দুটির আলোচনা ব্যর্থ হয়েছে বলে মনে করছেন কর্মকর্তারা।
এ বিষয়ে মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি ভারতের বাণিজ্য মন্ত্রণালয়। তবে ভারতীয় একটি সরকারি সূত্র বলেছে, নয়াদিল্লি আশা করছে, যুক্তরাষ্ট্র অতিরিক্ত ২৫ শতাংশ শুল্কহারের বিষয়টি পুনর্বিবেচনা করবে। মোদি সরকার মার্কিন শুল্কের প্রভাব কমাতে কিছু পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে বলেও উল্লেখ করেছে সূত্রটি।
অবশ্য শুল্ক কার্যকর হওয়ার পর ভারতের বাজারে এর কোনো প্রভাব দেখা যায়নি। কারণ, হিন্দুধর্মাবলম্বীদের একটি উৎসবের কারণে শেয়ারবাজার বন্ধ ছিল। তবে মঙ্গলবার যুক্তরাষ্ট্র অতিরিক্ত শুল্ক কার্যকরের বিষয়টি নিশ্চিত করার পর শেয়ারবাজারে সূচকগুলো ছিল তিন মাসের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায়।
মঙ্গলবার ডলারের বিপরীতে ভারতীয় রুপির দাম টানা পাঁচ দিনের মতো কমেছে। তিন সপ্তাহের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমেছে রুপির দাম।
বিশ্লেষকেরা বলেছেন, শুল্কের কারণে ভারতের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে এবং রপ্তানিকারকেরা সমস্যায় পড়বেন। তবে এতে অর্থনীতি একেবারে ধসে পড়বে না। কারণ, ভারত যদি এই সুযোগে অর্থনীতিকে আরও সংস্কার করে, বিদেশি বাণিজ্যে অতিরিক্ত বাধা কমায় এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর চেষ্টা করে, তবে দেশটির জন্য সংকট মোকাবিলা সহজ হবে।
মার্কিন কাস্টমস এবং সীমান্ত সুরক্ষা সংস্থা ভারতের রপ্তানিকারকদের এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুল্ক কার্যকর হওয়ার আগে যেসব ভারতীয় পণ্য জাহাজে ওঠানো হয়েছে এবং যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়েছে, সেগুলো আগামী তিন সপ্তাহ শুল্ক ছাড় পাবে।
এ ছাড়া জাতীয় নিরাপত্তা বাণিজ্য আইনের ২৩২ ধারায় যেসব পণ্যের ওপর আগে থেকে সর্বোচ্চ ৫০ শতাংশ শুল্ক ছিল, সেগুলোর ওপর নতুন বাড়তি শুল্ক প্রযোজ্য হবে না। এসব পণ্যের মধ্যে রয়েছে ইস্পাত, অ্যালুমিনিয়াম, গাড়ি, তামা এবং অন্যান্য পণ্য।
ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যে ভারতে গড়ে প্রায় ৭ দশমিক ৫ শতাংশ শুল্ক দিতে হয়। তবে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি কার্যালয় জানিয়েছে, গাড়ির ক্ষেত্রে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক দিতে হয়। আর যুক্তরাষ্ট্রের কৃষিপণ্যে গড় শুল্কের হার প্রায় ৩৯।
ব্যর্থ আলোচনা
হোয়াইট হাউসের বাণিজ্য উপদেষ্টা পিটার নাভারো বলেছেন, যুক্তরাষ্ট্রের আমদানি শুল্ক কমাতে হলে ভারতকে অবশ্যই রুশ জ্বালানি তেল কেনা বন্ধ করতে হবে।
নাভারো ব্লুমবার্গ টেলিভিশনে বলেন, ‘এটি সত্যিই সহজ। রুশ জ্বালানি তেল কেনা বন্ধ করলে ভারত আগামীকালই ২৫ শতাংশ শুল্ক ছাড় পেতে পারে।’
ওয়াশিংটন বলছে, রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার মাধ্যমে দেশটিকে ইউক্রেন যুদ্ধে অর্থ জোগাতে সহায়তা করছে ভারত। পাশাপাশি নিজেরাও লাভবান হচ্ছে। তবে এই অভিযোগকে যুক্তরাষ্ট্রের দ্বিচারিতা বলে আখ্যা দিয়েছে ভারত। দেশটির অভিযোগ, যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোও রাশিয়ার সঙ্গে বাণিজ্য করছে।
ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং সাংবাদিকদের বলেন, ‘মার্কিন শুল্ক যাতে আমাদের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত না করে, সে জন্য আমরা যথাযথ পদক্ষেপ নিচ্ছি। আমি আপনাদের আশ্বস্ত করতে চাই, আমাদের অর্থনীতির শক্তি এই সময়ে আমাদের টিকে থাকতে সাহায্য করবে।’
কীর্তি বর্ধন আরও বলেন, ‘আমরা জ্বালানি নিরাপত্তার দিকে নজর দিচ্ছি। যে দেশ থেকে সুবিধা পাব, সে দেশ থেকেই জ্বালানি ক্রয় অব্যাহত রাখব।’
রপ্তানিকারকেরা প্রতিযোগিতার সুযোগ হারাচ্ছে
যুক্তরাষ্ট্রের পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে, ২০২৪ সালে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে ১২ হাজার ৯০০ কোটি ডলারের পণ্য বাণিজ্য হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি হয়েছে ৪ হাজার ৫০৮ কোটি ডলার।
রপ্তানিকারকেরা অনুমান করছেন, যুক্তরাষ্ট্রের এই অতিরিক্ত শুল্ক দেশটিতে ভারতের মোট ৮ হাজার ৭০০ কোটি ডলারের পণ্য রপ্তানির প্রায় ৫৫ শতাংশের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। এতে ভিয়েতনাম, বাংলাদেশ ও চীনের মতো প্রতিযোগীরা সুবিধা পাবে।
মুম্বাইয়ের ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট রিসার্চের অর্থনীতির অধ্যাপক রাজেশ্বরী সেনগুপ্ত বলেন, ‘রুপির অবমূল্যায়ন রপ্তানিকারকদের পরোক্ষ সুবিধা দিতে পারে। এটি হারানো প্রতিযোগী সক্ষমতা পুনরুদ্ধার করতে সাহায্য করবে।
এই অধ্যাপক আরও বলেন, ‘সরকারকে আরও বাণিজ্যমুখী এবং কম সুরক্ষাবাদী কৌশল গ্রহণ করতে হবে, যাতে চাহিদা বৃদ্ধি করা যায়।’ পণ্যের চাহিদা এরই মধ্যে কমে গেছে বলেও উল্লেখ করেছেন তিনি।
রয়টার্স
যেকোনো রাজনৈতিক মাপকাঠিতেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কলঙ্কজনকভাবে ক্ষমতা ছেড়েছেন,
এ কথা বললে কম বলা হবে।২০২৪ সালের আগস্টে ছাত্র-নেতৃত্বাধীন অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত হয়ে তিনি দ...
প্রবেশিকা
পরীক্ষার কথিত তথ্য ফাঁসের
ক্ষোভ থেকে শুরু হওয়া
ভারতের ছাত্র-নেতৃত্বাধীন “তেলাপোকা” আন্দোলন সরকারের জন্য এখন একটি বৃহত্তর পরীক্ষায়
পরিণত হচ্ছে। এর মাধ্যমে বোঝা
যাবে, প্রধানমন্ত্রী নরেন...
“মোদী,
তোমার স্বৈরাচারী শাসন টিকবে না, টিকবে না,”
স্লোগানটি বার বার দেয়ার জন্য সমাবেশের
দিকে ইশারা করে চিৎকার করছিলেন
অভিজিৎ দীপকে।‘তেলাপোকা
জনতা পার্টি’র প্রতিষ্ঠাতা দীপকে
প্রতিদিন হাজার হাজার ...
জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে (৪ জুলাই) আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’-এ যোগ দেন
বাংলাদেশের প্রধানমন্ত্রী
তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান
রুমন বলেন...
পরিবর্তনশীল
অভ্যন্তরীণ রাজনৈতিক গতিপ্রকৃতি এবং আঞ্চলিক প্রেক্ষাপটের পরিবর্তনের কারণে চলতি বছরের
ফেব্রুয়ারিতে বিপুল ভোটে জয়ী হয়ে ক্ষমতায় আসা বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক
রহমান আপাতত তার স...
বাংলাদেশের
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত
সপ্তাহে রয়টার্সকে বলেছেন, তিনি আওয়ামী লীগের
অন্যান্য নেতাদের সঙ্গে নিয়ে ডিসেম্বরে দেশে ফিরে স্বেচ্ছায়
আদালতে আত্মসমর্পন করার
পরিকল্পনা করছেন। গণবিক...
ইরানের
বন্দরগুলোতে মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে যুক্তরাষ্ট্র নতুন করে নৌ-অবরোধ কার্যকর করেছে। তবে এর ঠিক
আগেই পারস্য উপসাগরে নিজেদের জাহাজগুলো প্রস্তুত করতে শুরু করেছে
ইরান। মার্কিন বাহিনীকে ফাঁকি দি...
বাংলাদেশের
পশ্চিমাঞ্চলে পদ্মা নদীর তীরে, দেশের
প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চারটি বিশাল, সাদা রঙের কুলিং
টাওয়ারগুলো স্থানীয় পর্যটকদের কাছে বেশ আকর্ষনীয়। ২০২৮
সালে পুরোপুরি চালু হলে, রাশিয়া...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...
ফিলিস্তিনের
স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস প্রায় দুই দশক ধরে গাজা উপত্যকা পরিচালনাকারী প্রশাসনিক
সংস্থাটি বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে য...