ট্রাম্পের পছন্দ: বিতর্কিত তুলসী গ্যাবার্ড নতুন স্পাই মাস্টার
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
এবিসি অডিও:
একসময় ছিলেন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদস্য। রাজনীতি করেছেন ডেমোক্রেটিক পার্টির হয়ে। পরে রিপাবলিকান পার্টিতে যোগ দেন। তাঁর নাম তুলসী গ্যাবার্ড। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়ার পর তুলসীকে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে দায়িত্ব দিতে যাচ্ছেন।
জাতীয় গোয়েন্দা পরিচালকের দায়িত্ব পেলে তুলসী গ্যাবার্ড সবার জন্য ‘গর্ব’ করার মতো মানুষ হয়ে উঠবেন বলে গতকাল বুধবার এক বিবৃতিতে উল্লেখ করেছেন ট্রাম্প। এখন তুলসীর সামনে শুধু সিনেটে অনুমোদন পাওয়ার অপেক্ষা। মার্কিন সিনেটের সমর্থন পেয়ে উতরে গেলে তিনি নিশ্চিতভাবে গোয়েন্দা পরিচালকের দায়িত্ব বুঝে পাবেন।
আগে থেকে তুলসীর কিন্তু গোয়েন্দাগিরির বিষয়ে সুনির্দিষ্ট অভিজ্ঞতা নেই। তবে দুই দশকের বেশি সময় ধরে মার্কিন বাহিনীতে একজন সেনাসদস্য হিসেবে কাজ করেছেন তিনি। কুয়েত ও ইরাক যুদ্ধের সময় দেশ দুটিতে তাঁকে মোতায়েন করা হয়েছিল। এ ছাড়া দুই বছর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক কমিটির সদস্য ছিলেন তুলসী।
২০১৩ থেকে ২০২১ সাল পর্যন্ত ডেমোক্রেটিক পার্টির একজন কংগ্রেস সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তুলসী। ২০২০ সালের নিজ দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার জন্য দৌড়ঝাঁপ করেছিলেন। তবে শেষ পর্যন্ত সরে দাঁড়ান। আর ২০২২ সালে দল ছাড়েন তিনি। তখন অভিযোগ করে তুলসী বলেছিলেন, ডেমোক্রেটিক পার্টি ‘যুদ্ধবাজদের’ আধিপত্যে চলছে।
তুলসী গ্যাবার্ড বিয়ে করেছেন আব্রাহাম উইলিয়ামস নামের একজন সিনেমাটোগ্রাফারকে। তুলসীর বাবার নাম মাইক গ্যাবার্ড। মেয়ের মতো বাবারও দলবদলের ইতিহাস রয়েছে। প্রথমে তিনি রিপাবলিকান পার্টি থেকে সিনেট সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরে ডেমোক্রেটিক পার্টিতে যোগ দেন।
ডেমোক্রেটিক পার্টি ছাড়ার পর ২০২২ সালেই রিপাবলিকান শিবিরে যোগ দেন তুলসী। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রচার শিবিরের হয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি। গত সেপ্টেম্বরে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসের বিরুদ্ধে নির্বাচনী বিতর্কের প্রস্তুতি নিতেও ট্রাম্পকে সহায়তা করেছিলেন তিনি।
নামের কারণে তুলসী গ্যাবার্ডকে অনেকেই ভারতীয় বলে মনে করেন। তবে ভারতের সঙ্গে তাঁর কিন্তু কোনো সম্পর্ক নেই। তুলসীর মা হিন্দু ধর্ম গ্রহণ করেছিলেন এবং তাঁর সব সন্তানের হিন্দু নাম দিয়েছিলেন। তুলসীও নিজেকে হিন্দু হিসেবে পরিচয় দেন। মার্কিন কংগ্রেসে তিনিই প্রথম হিন্দু সদস্য। আইনপ্রণেতা হিসেবে দায়িত্ব নেওয়ার সময় ভগবত গীতা হাতে শপথ নিয়েছিলেন তিনি।
যাহোক, রিপাবলিকান পার্টিতে যোগ দেওয়ার পর অল্প সময়ে তুলসী গ্যাবার্ড যে ট্রাম্পের আস্থাভাজন হয়েছেন, তাঁকে গোয়েন্দা পরিচালক পদে বেছে নেওয়া থেকেই বোঝা যায়। গত সোমবার এক সাক্ষাৎকারে তিনি বলছিলেন, ট্রাম্প প্রশাসনে কাজ করাটা তাঁর জন্য সম্মানজনক হবে। তৃতীয় বিশ্বযুদ্ধ ও পরমাণু যুদ্ধ ঠেকাতে তিনি যদি কোনো সহযোগিতা করতে পারেন, তাহলে অবশ্যই করবেন।
পররাষ্ট্র
প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বিমসটেকভুক্ত সদস্য রাষ্ট্রগুলোকে দ্বিপক্ষীয় উত্তেজনা এড়িয়ে
আঞ্চলিক সম্পৃক্ততা বাড়ানোর আহ্বান জানিয়েছেন। এই জোটকে আরও কার্যকর করতে পারস্পরিক
বিশ্বাস, রাজনৈতিক সদি...
দুই দেশের সম্পর্ক
সহজীকরণের স্বার্থে ভারতে পলাতক ও দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ
অন্যান্য সব আসামিদের ফেরত দেওয়া গুরুত্বপূর্ণ একটি শর্ত বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর
তথ্য ও সম্প্রচা...
সংযুক্ত
আরব আমিরাতের (ইউএই) সাথে কূটনৈতিক সম্পর্ক
ছিন্ন করেছে আলজেরিয়া।"বারবার
সতর্কবার্তা" সত্ত্বেও আবুধাবির পক্ষ থেকে ধারাবাহিক
"উসকানিমূলক বা বৈরী" কর্মকাণ্ড
চালানোর কারণে এই সিদ্ধান্ত নেওয়া
...
ভারতে
অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে বাংলাদেশের কোনো প্রতিনিধি অংশ
নেবেন না বলে জানিয়েছেন
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।বৃহস্পতিবার
(১০ সেপ্টেম্বর( রাজধানীর
ফরেন সার্ভিস একাডেমিতে রোহিঙ্গাবিষয়ক এ...
পররাষ্ট্র
প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন
বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন
প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা
আছে।শনিবার ...
জাপানের মোগামি-শ্রেণির
ফ্রিগেট। ছবি: কিয়োডো পেন্টাগনের
চাহিদা মেটাতে আমেরিকান প্রতিষ্ঠানগুলো হিমশিম খাওয়ায় দেশের সামরিক নৌবহর সম্প্রসারণের
জন্য ওয়াশিংটন তুরস্ক, জাপান বা দক্ষিণ...
চীনের সহায়তায়
পাকিস্তানের ৮টি ‘হাঙ্গর-ক্লাস’ সাবমেরিন তৈরির প্রকল্পের সঙ্গে পাল্লা দিয়ে ছয়টি
কনভেনশনাল সাবমেরিন তৈরির লক্ষ্যে ভারত দীর্ঘদিন ধরে জার্মানির সঙ্গে চুক্তি করার চেষ্টা চালিয়েও সফল হতে পা...
ইরানের
বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে যুক্তরাষ্ট্র
তাদের গুরুত্বপূর্ণ দূরপাল্লার গোলাবারুদ এবং আকাশ প্রতিরক্ষাব্যবস্থার
মজুত অনেকটাই হারিয়ে ফেলেছে।শুক্রবার (১৪
আগস্ট) প্রকাশিত
দ্য ওয়াশিংটন পোস্টে প্রক...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...