জেইসি বৈঠক: পাকিস্তানের সঙ্গে সহযোগিতা আরও দৃঢ় করার অঙ্গীকার
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
বাংলাদেশ ও পাকিস্তান তাদের দ্বিপাক্ষিক অর্থনৈতিক, বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতাকে একটি নতুন কৌশলগত উচ্চতায় উন্নীত করার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
সোমবার (২৭ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় এনইসি সম্মেলন কক্ষে প্রায় দুই দশক পরে অনুষ্ঠিত বাংলাদেশ-পাকিস্তান যৌথ অর্থনৈতিক কমিশনের (জেইসি) নবম সভায় এই অঙ্গীকার ব্যক্ত করা হয়।
বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। পাকিস্তান প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পাকিস্তানের জ্বালানি (পেট্রোলিয়াম বিভাগ) মন্ত্রণালয়ের পেট্রোলিয়াম মন্ত্রী আলী পারভেজ মালিক।
ইআরডি (অর্থনৈতিক সম্পর্ক বিভাগ)-এর এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, জ্বালানি, গবেষণা ও উচ্চ শিক্ষা, ব্যাংকিং, পর্যটন, খেলাধুলা এবং জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করা হয়।
উভয় পক্ষই বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ সম্ভাবনার উপর গুরুত্বারোপ করে। এছাড়াও সরাসরি বিমান ও নৌযান সংযোগ স্থাপন এবং বন্দর ও লজিস্টিকের ব্যবহার বৃদ্ধি করে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বাণিজ্যিক উন্নয়নের মাধ্যমে সংযোগ বৃদ্ধিতে আগ্রহ প্রকাশ করেছে।
২০০৫ সালে ৮ম জেইসি সভার প্রায় দুই দশক পরে অনুষ্ঠিত এই সভা ঐতিহাসিক গুরুত্ব বহন করে। এই জেইসি সভার মাধ্যমে উভয় দেশের অর্থনৈতিক অংশীদারিত্ব পুনরুজ্জীবিত ও আরো গভীর করার জন্য যৌথ প্রতিশ্রুতির প্রতিফলন ঘটেছে।
সম্প্রতি দুই দেশের মধ্যে অনুষ্ঠিত উচ্চ-পর্যায়ের বিভিন্ন বৈঠকের মাধ্যমে দুই দেশের অর্থনৈতিক গতিশীলতা বৃদ্ধির ক্ষেত্রে অনুকূল পরিবেশ তৈরি হয়েছে।
সভা শেষে বাংলাদেশ সরকার এবং পাকিস্তান সরকারের মধ্যে হালাল বাণিজ্য সহযোগিতা বৃদ্ধির জন্য বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এবং পাকিস্তান হালাল অথরিটির (পিএইচএ) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
বাংলাদেশ সরকারের পক্ষে শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাকসূরা নূর এবং পাকিস্তান সরকারের পক্ষে ঢাকাস্থ পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
ভবিষ্যতে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদারের বিষয়ে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করে। এছাড়াও আগামী ১০ম যৌথ অর্থনৈতিক কমিশনের সভা পারস্পরিক আলোচনার ভিত্তিতে সুবিধাজনক সময়ে ইসলামাবাদে অনুষ্ঠিত হওয়ার বিষয়ে সম্মত হয়েছে।
বাসস
লাহোর
পুলিশ ইমরান খানের বোন আলিমা খানকে
তাঁর বাসা থেকে গ্রেপ্তার
করেছে। ইমরানের মুক্তির দাবিতে
পাকিস্তান তাঁর দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) আগামী ২৭ সেপ্টেম্বর ইসলামাবাদ অভিমুখে লং
মার্চের আয়োজন করে...
প্রধানমন্ত্রীর
প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম ও নৌবাহিনী প্রধান
অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম শনিবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশে সফররত চীনের
নৌবাহিনীর জাহাজ ‘...
ভারতে
পলাতক ফ্যাসিবাদের দোসর ও আদালতের
দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে কোনো ধরনের
অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে না পারে,
সে বিষয়ে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনারকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ...
বৃহস্পতিবার
(১৭ সেপ্টেম্বর) থেকে ‘আদিবাসী
স্কুল ঠিক করো’ অভিযান
শুরু করতে যাচ্ছে ভারতের জেন-জি সংগঠন ককরোচ
জনতা পার্টি (সিজেপি)। এর প্রতিষ্ঠাতা অভিজিৎ
দীপকে অভিযোগ করেন, বিগত প্রায় ৮০
বছর ধরে দে...
পাকিস্তান,
সৌদি আরব ও তুরস্কের
মধ্যে সই হওয়া মক্কা
প্রতিরক্ষা চুক্তির সম্প্রসারণের পরিকল্পনা এখন নেই। পাকিস্তানের
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এ ক...
ভারতের
সঙ্গে বিগত সরকারের করা
শতাধিক সমঝোতা স্মারক (এমওইউ)–চুক্তি সরকার পর্যালোচনা করছে বলে জানিয়েছেন
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল
ইসলাম মনি। এ প্রসঙ্গে
তিনি বলেছেন, এই পর্যালোচনার ফলাফল
শিগগির আ...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...