বিশ্বের সবচেয়ে ধনী সাত দেশের অর্থনৈতিক জোট জি৭। এই জোটের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা আজ ইতালিতে দুই দিনের সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন। পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের মূল আলোচ্য বিষয় মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ।
পাশাপাশি, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও হামাসের সামরিক প্রধানের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানা এবং 'লেবানন ও গাজার চলমান সঙ্কটের ওপর এর প্রভাব' নিয়ে আলোচনা করা হবে।
ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের পাশাপাশি ব্রিটেন, কানাডা, জার্মানি, ফ্রান্স ও জাপানের পররাষ্ট্রমন্ত্রীরাও যোগ দেবেন। এই সম্মেলনে সভাপতির ভূমিকায় থাকবেন ইতালির আন্তোনিও তাজানি।
সোমবার বিকেলে প্রথম অধিবেশনে মধ্যপ্রাচ্য ও লোহিত সাগরের পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। গাজা ও লেবাননে যুদ্ধবিরতি উদ্যোগ সফল করার বিষয়টি আলোচনায় প্রাধান্য পাবে।
একটি অধিবেশনে আরব লীগের মহাসচিব এবং সৌদি আরব, মিসর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের মন্ত্রীরা যোগ দেবেন।
তাজানি এক বিবৃতিতে বলেন, 'আমরা জি৭ সদস্যদের সঙ্গে আলোচনার জন্য আঞ্চলিক অংশীদারদের উপস্থিতি কামনা করছি।'
'এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার সমাধান আনার জন্য সবাইকে কাজ করতে হবে', যোগ করেন তিনি।
মঙ্গলবার আলোচনা মধ্যপ্রাচ্য ছেড়ে ইউক্রেনের দিকে আগাবে। এই অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেই সিবিগা।
রোম জানিয়েছে, কিয়েভের প্রতি সমর্থন কীভাবে অব্যাহত রাখা যায়, সে বিষয়টি নিয়ে আলোচনা করবেন কর্মকর্তারা। পাশাপাশি, শান্তির উদ্যোগ ও আগামীতে দেশটির ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণের বিষয়গুলো আলোচনায় স্থান পাবে।
বৃহস্পতিবার গাজায় ইসরায়েল ও হামাসের সংঘাতে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট ও হামাসের সেনাপ্রধান মোহাম্মদ দেইফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত।
আম্মানের রাবিয়াহ এলাকায় ইসরায়েলি দূতাবাসে হামলার পর সেখানে পুলিশ ও অ্যাম্বুলেন্স ছুটে যায়। ছবি: ভিডিও থেকে স্ক্রিণশট
এই সিদ্ধান্তের প্রভাব নিয়েও সম্মেলনে আলোচনা হবে বলে ভাবছেন বিশ্লেষকরা।
ইতোমধ্যে ইসরায়েল ও তার মিত্ররা আইসিসির এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে। অপরদিকে তুরস্ক ও মানবাধিকার সংগঠনগুলো একে সাধুবাদ জানিয়েছে।
বেশ কয়েকটি দেশ জানিয়েছে, তারা আইসিসির গ্রেপ্তারি পরোয়ানার প্রতি সম্মান জানাবে। অর্থাৎ ওই দেশগুলোতে নেতানিয়াহু প্রবেশ করলে তাকে গ্রেপ্তার করা হবে।
এএফপি
সংকট
আর আশঙ্কায় ঘেরা এই কঠিন
বিশ্বে ব্রেক্সিটের এক দশক পর
এসে ব্রিটেনের নেতৃত্বের আত্মবিশ্বাস ও নিজস্ব নীতিবোধে
অটল থাকার শক্তি হারানোর একটা ঝুঁকি তৈরি
হয়েছে। আমি অন্তত সেটি
হতে দিতে রাজি নই।
ব...
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত ত্রিপক্ষীয় প্রতিরক্ষাচুক্তি ‘মক্কা জয়েন্ট ডিফেন্স অ্যাগ্রিমেন্ট’, যাকে ‘মক্কা চুক্তি’ বলে বর্ণনা করা হচ্ছে, তাতে যোগ দেওয়ার জন্য বাংলাদেশ এখনো আনুষ্ঠা...
১৩ আগস্টের
ঘটনা। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাঁকুড়া জেলার কারিসুন্ডা গ্রামের সেই প্রাথমিক বিদ্যালয়ে
ফিরেছিলেন আব্দুল হাফিজ, যেখানে তিনি একসময় পড়তেন।২৬ বছর বয়সী
এই যুবক ‘ককরোচ জনতা পার্টি’র (সিজ...
যাঁরা
ভারতীয় গণতন্ত্রকে সাধারণত বড় বড় নির্বাচন
বা প্রতিষ্ঠান ভেঙে পড়ার আশঙ্কার
দৃষ্টিতে দেখেন, তাঁদের জন্য সাম্প্রতিক কয়েক
সপ্তাহ এক ভিন্ন অভিজ্ঞতা
এনে দিয়েছে। এ সময়ে দেখা
গেছে, গণতন্ত্রের ভিত এ...
ভারতে
আশ্রিত ও দণ্ডিত পলাতক
শেখ হাসিনা যদিও সম্প্রতি একাধিকবার
বলেছেন যে তিনি বাংলাদেশে
‘ফিরতে’ চান (রয়টার্সের সঙ্গে
১০ জুলাইয়ের পরে এএফপির সঙ্গে
২৯ জুলাই একই কথা বলেছেন);
কিন্তু তিনি নিশ্চয়ই অ...
বহু
বছর পর এই প্রথম
নিজেকে ভারতীয় ভেবে দারুণ এক
আনন্দ অনুভব হচ্ছে। ঠিক যখন সব
আশা শেষ হয়ে গেছে
মনে হচ্ছিল, তখনই তাঁদের আগমন।
বৃষ্টিতে সওয়ার হয়ে এলেন একদল
তরুণ তেলাপোকা। বিচারক আর রসিকতার এক...
ভারতে ‘ককরোচ
জনতা পার্টি’ (সিজেপি) সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার ঠিক দুই মাস
পর এর অনুসারীরা এখন এক চরম পরিস্থিতির মুখোমুখি। দিল্লির যন্তর মন্তর মানমন্দিরে সিজেপির
অবস্থান কর্মসূচি থেকে শিক্ষ...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...