জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল ঠেকাতে ইরানের ‘ন্যায্য’ প্রস্তাব
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বলেছেন, জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল ঠেকাতে ইউরোপীয় দেশগুলোর কাছে তিনি একটি ‘ন্যায্য ও ভারসাম্যপূর্ণ’ পরমাণু কর্মসূচির প্রস্তাব পেশ করেছেন।
আরাকচি এক্স-এ এক পোস্টে বলেন, ইরান একটি ‘সৃজনশীল, ন্যায্য ও ভারসাম্যপূর্ণ প্রস্তাব দিয়েছে, যা প্রকৃত উদ্বেগের সমাধান করবে এবং উভয়ের জন্যই সুফল বয়ে আনবে।
তিনি জানান, বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়নসহ ই-থ্রি হিসেবে পরিচিত ব্রিটেন, ফ্রান্স ও জার্মানিকে এ প্রস্তাব দেওয়া হয়েছে।
আরাকচি বলেন, এই প্রস্তাবকে বাস্তবে রূপ দিলে দ্রুত সংকট নিরসন সম্ভব হবে। তবে এর দায়ভার শুধু ইরানের ওপর বর্তানো যায় না।
শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের বিতর্কিত পরমাণু কর্মসূচি নিয়ে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুনর্বহালের বিষয়ে ভোটাভুটির কথা রয়েছে।
কূটনৈতিক সূত্র বলছে, নিষেধাজ্ঞা এড়াতে ইরানের কাছে প্রয়োজনীয় নয়টি ভোট নেই। ফলে মাসের শেষ নাগাদ শাস্তিমূলক ব্যবস্থা কার্যকর হওয়ার সম্ভাবনাই প্রবল।
ই-থ্রি দেশগুলো ২০১৫ সালের ঐতিহাসিক পরমাণু চুক্তিতে স্বাক্ষরকারী। এ চুক্তির আওতায় ইরান পরমাণু কর্মসূচি সীমিত করলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছিল।
চুক্তির মূল লক্ষ্য ছিল ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখা। তবে ইরান পরমাণু অস্ত্র তৈরি করে চুক্তি লঙ্ঘন করেছে বলে অভিযোগ ওঠেছে। দীর্ঘদিন ধরে পশ্চিমা শক্তিগুলো ও ইরানের চিরশত্রু ইসরাইল এ অভিযোগ করে আসছে। তবে ইরান তা সবসময় অস্বীকার করেছে।
২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে যুক্তরাষ্ট্র চুক্তি থেকে সরে গিয়ে ইরানের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করে। ফলে জেসিপিওএ নামে পরিচিত এ চুক্তি কার্যত অকার্যকর হয়ে পড়ে।
২০১৯ সালে ইরান পাল্টা প্রতিক্রিয়া হিসেবে নিজস্ব অঙ্গীকার শিথিল করতে শুরু করে। এর মধ্যে জাতিসংঘের পরমাণু সংস্থার পরিদর্শকদের প্রবেশাধিকার সীমিত রাখা অন্তর্ভুক্ত ছিল।
গত জুনে ইসরাইল ইরানের ওপর নজিরবিহীন হামলা চালায়। এর লক্ষ্যবস্তু ছিল পরমাণু ও সামরিক স্থাপনা, পাশাপাশি আবাসিক এলাকাও। এ হামলায় এক হাজারেরও বেশি মানুষ নিহত হন, যাদের মধ্যে জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানীরাও ছিলেন।
ইরান পাল্টা প্রতিশোধ নিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এতে ইসরাইলে ডজনখানেক মানুষ নিহত হন। পরে যুক্তরাষ্ট্রও সাময়িকভাবে ইসরাইলের সঙ্গে যুক্ত হয়ে ইরানের গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনায় হামলা চালায়। তবে ১২ দিনব্যাপী যুদ্ধের পর যুদ্ধবিরতিতে পৌঁছানো হয়।
গত সপ্তাহে ইরান জাতিসংঘের আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)-এর সঙ্গে নতুন কাঠামোয় কাজ করতে সম্মত হয়েছে। ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার পর সহযোগিতা স্থগিত করেছিল তেহরান।
আইএইএ সতর্ক করে বলেছে, পারমাণবিক অস্ত্রধারী দেশ না হয়েও ইরান ৬০ শতাংশ পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। এটি ২০১৫ সালের চুক্তিতে নির্ধারিত ৩.৬৭ শতাংশ সীমার অনেক ওপরে এবং অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় ৯০ শতাংশের কাছাকাছি।
এএফপি
প্রায় পাঁচ
মাস ধরে চলা যুক্তরাষ্ট্র–ইরান যুদ্ধের অবসানে স্থগিত হয়ে যাওয়া
আলোচনা আবার শুরু করার পথ খুঁজছে পাকিস্তান। দেশটির তিনটি সূত্র জানিয়েছে, চীনের উদ্যোগে
নতুন করে এ প্রচেষ্টা শুরু হয়েছে।সূত্রগ...
যুক্তরাষ্ট্রের
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজে যেকোনো ক্ষয়ক্ষতির জন্য
ক্ষতিপূরণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, ইরানের কাছ থেকে জব্দ করা অর্থসম্পদ
থেকে এ ক্ষতি...
ইউক্রেনের সামরিক
বাহিনীর কমান্ডার ইন চিফের (সেনাপ্রধান) পদ থেকে ওলেক্সান্দর সিরস্কিকে সরিয়ে দিয়েছেন
দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মিখাইলো দ্রাপাতিকে তাঁর স্থলে নিয়োগ দেওয়া
হয়েছে।টানা ছয় দি...
ইরানের
ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, তারা মঙ্গলবার (২১ জুলাই) বাহরাইন ও
কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে| রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ এ তথ্য জ...
ইউক্রেনের রাজধানী
কিয়েভে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। যুদ্ধ শুরুর পর কিয়েভে এটি ছিল
সবচেয়ে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলাগুলোর একটি। এতে অন্তত একজন নিহত ও সাতজন আহত হয়েছেন।
হামলায় শহরের ...
পশ্চিম
আফ্রিকার দেশ মালির উত্তরাঞ্চলে
সশস্ত্র তুয়ারেগ বিদ্রোহী গোষ্ঠীর হামলায় অন্তত ৫০ সেনা নিহত
হয়েছেন। আরও অন্তত ২৪
সেনাকে বন্দী করা হয়েছে বলে
স্থানীয় ও সামরিক সূত্রগুলো
জানিয়েছে।কৌশলগতভাবে
গ...
মধ্যপ্রাচ্যে
যুদ্ধ পুনরায় তীব্র আকার ধারণ করার
পর প্রথমবারের মতো মার্কিন সেনাসদস্য
নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্র রোববার (১৯ জুলাই) ইরানের বিরুদ্ধে ‘শাস্তিমূলক’ বিমান হামলা চালিয়েছে। এর জবাবে কুয়েতে...
ইউক্রেন
যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে
নিজেদের সামরিক ও প্রতিরক্ষা ব্যবস্থাকে
ঢেলে সাজাচ্ছে ইউরোপ। মহাদেশটির ভবিষ্যৎ নিরাপত্তার কেন্দ্রবিন্দুতে এখন চলে এসেছে
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইওয়ালা ড্র...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...
ফিলিস্তিনের
স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস প্রায় দুই দশক ধরে গাজা উপত্যকা পরিচালনাকারী প্রশাসনিক
সংস্থাটি বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে য...