ভারতে ইন্টারনেট পরিষেবা চালু করার জন্য নিয়ামক সংস্থার অনুমোদন পেল ইলন মাস্কের সংস্থা স্টারলিঙ্ক। কৃত্রিম উপগ্রহ ভিত্তিক ইন্টারনেট পরিষেবা দেয় মাস্কের এই সংস্থা।
আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, স্টারলিঙ্ক ভারতের জাতীয় মহাকাশ নিয়ামক সংস্থা ‘ইন্ডিয়ান ন্যাশনাল স্পেস অথরাইজ়েশন অ্যান্ড প্রোমোশন সেন্টার’ (ইনস্পেস)-এর ছাড়পত্র পেয়ে গিয়েছে । তবে পরিষেবা চালু করার জন্য সরকারি দফতরের ছাড়পত্র এবং অনুমোদনের প্রয়োজন হবে।
৮ জুলাই থেকে পাঁচ বছরের এই ছাড়পত্র দেওয়া হয়েছে। ভারতের নিয়ামক সংস্থা জানিয়েছে, ‘স্টারলিঙ্ক জেন-১’ ব্যবহার করে ইন্টারনেট পরিষেবা দিতে পারবে মাস্কের সংস্থা। তবে পাঁচ বছরের আগে ‘স্টারলিঙ্ক জেন-১’ বন্ধ হয়ে গেলে, ছাড়পত্রও মেয়াদও তখনই ফুরিয়ে যাবে। ‘স্টারলিঙ্ক জেন-১’ হল পৃথিবীপৃষ্ঠের কাছাকাছি কক্ষপথে (লো আর্থ অরবিট) ঘুরতে থাকা অনেকগুলি কৃত্রিম উপগ্রহের সমষ্টি। এর মধ্যে ৪,৪০৮টি কৃত্রিম উপগ্রহ রয়েছে। সবগুলিই পৃথিবী থেকে ৫৪০-৫৭০ কিলোমিটার দূরত্বের মধ্যে। এগুলির মাধ্যমে ভারতে ৬০০ জিবি প্রতি সেকেন্ড গতিতে ইন্টারনেট পরিষেবা দেওয়া যেতে পারে।
স্টারলিঙ্কের ওয়েবসাইটের তথ্য বলছে, ‘লো আর্থ অরবিট’-এ অবস্থিত ছোট ছোট স্যাটেলাইটের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা দিয়ে থাকে এই সংস্থা। পৃথিবীপৃষ্ঠের ১৬০ থেকে ২০০০ কিলোমিটার উচ্চতার মধ্যে কক্ষপথগুলিকে ‘লো আর্থ অরবিট’ বলা হয়ে থাকে। নিচু অবস্থানের কারণে এই স্যাটেলাইট থেকে প্রত্যন্ত অঞ্চলেও ইন্টারনেট পৌঁছে দেওয়া যায়।
২০২২ সাল থেকে ভারতীয় বাজারে বাণিজ্যিক ভাবে ইন্টারনেট পরিষেবা চালু করার চেষ্টা চালিয়ে যাচ্ছে মাস্কের সংস্থা। ‘জিয়ো স্যাটেলাইট কমিউনিকেশন্স’ এবং ‘ইউটেলস্যাট ওয়ানওয়েব’— এই দুই সংস্থা আগেই কৃত্রিম উপগ্রহভিত্তিক ইন্টারনেট পরিষেবা ব্যবহারের ছাড়পত্র পেয়েছে। এ বার স্টারলিঙ্ককেও ছাড়পত্র দিল ভারতের মহাকাশ নিয়ামক সংস্থা। সম্প্রতি ‘রিলায়েন্স জিয়ো’ এবং ‘ভারতী এয়ারটেল’-এর সঙ্গে একটি চুক্তিও করেছে স্টারলিঙ্ক।
যেকোনো রাজনৈতিক মাপকাঠিতেই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কলঙ্কজনকভাবে ক্ষমতা ছেড়েছেন,
এ কথা বললে কম বলা হবে।২০২৪ সালের আগস্টে ছাত্র-নেতৃত্বাধীন অভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত হয়ে তিনি দ...
প্রবেশিকা
পরীক্ষার কথিত তথ্য ফাঁসের
ক্ষোভ থেকে শুরু হওয়া
ভারতের ছাত্র-নেতৃত্বাধীন “তেলাপোকা” আন্দোলন সরকারের জন্য এখন একটি বৃহত্তর পরীক্ষায়
পরিণত হচ্ছে। এর মাধ্যমে বোঝা
যাবে, প্রধানমন্ত্রী নরেন...
“মোদী,
তোমার স্বৈরাচারী শাসন টিকবে না, টিকবে না,”
স্লোগানটি বার বার দেয়ার জন্য সমাবেশের
দিকে ইশারা করে চিৎকার করছিলেন
অভিজিৎ দীপকে।‘তেলাপোকা
জনতা পার্টি’র প্রতিষ্ঠাতা দীপকে
প্রতিদিন হাজার হাজার ...
জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে (৪ জুলাই) আয়োজিত ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’-এ যোগ দেন
বাংলাদেশের প্রধানমন্ত্রী
তারেক রহমান। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান
রুমন বলেন...
পরিবর্তনশীল
অভ্যন্তরীণ রাজনৈতিক গতিপ্রকৃতি এবং আঞ্চলিক প্রেক্ষাপটের পরিবর্তনের কারণে চলতি বছরের
ফেব্রুয়ারিতে বিপুল ভোটে জয়ী হয়ে ক্ষমতায় আসা বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক
রহমান আপাতত তার স...
বাংলাদেশের
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত
সপ্তাহে রয়টার্সকে বলেছেন, তিনি আওয়ামী লীগের
অন্যান্য নেতাদের সঙ্গে নিয়ে ডিসেম্বরে দেশে ফিরে স্বেচ্ছায়
আদালতে আত্মসমর্পন করার
পরিকল্পনা করছেন। গণবিক...
ইরানের
বন্দরগুলোতে মঙ্গলবার (১৪ জুলাই) বিকেলে যুক্তরাষ্ট্র নতুন করে নৌ-অবরোধ কার্যকর করেছে। তবে এর ঠিক
আগেই পারস্য উপসাগরে নিজেদের জাহাজগুলো প্রস্তুত করতে শুরু করেছে
ইরান। মার্কিন বাহিনীকে ফাঁকি দি...
বাংলাদেশের
পশ্চিমাঞ্চলে পদ্মা নদীর তীরে, দেশের
প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চারটি বিশাল, সাদা রঙের কুলিং
টাওয়ারগুলো স্থানীয় পর্যটকদের কাছে বেশ আকর্ষনীয়। ২০২৮
সালে পুরোপুরি চালু হলে, রাশিয়া...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...
ফিলিস্তিনের
স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস প্রায় দুই দশক ধরে গাজা উপত্যকা পরিচালনাকারী প্রশাসনিক
সংস্থাটি বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে য...