কেন্দ্রবিন্দুতে আফ্রিকা: ইরান যুদ্ধ বদলে দিচ্ছে সমুদ্রপথ
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
হরমুজ প্রণালি বন্ধ হওয়া এবং লোহিত সাগরে উত্তেজনার ফলে বিশ্ব বাণিজ্যের নৌপথের মানচিত্র বদলে যাচ্ছে। সমুদ্র ও পণ্য পরিবহন সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এখন বিশ্বজুড়ে কন্টেইনারবাহী জাহাজের যাতায়াতের প্রধান কেন্দ্রে পরিণত হচ্ছে আফ্রিকা।
গত দুই মাস ধরে চলা এই অবরোধের ফলে জাহাজ মালিকরা বিকল্প পথে স্থলভাগ ব্যবহারের চেষ্টা করছেন। সমুদ্রপথে উপসাগরীয় দেশগুলোর উপকূলে পৌঁছানো অসম্ভব হয়ে পড়ায় এখন ট্রাকের মাধ্যমে খাদ্যদ্রব্য ও শিল্পপণ্য পৌঁছে দেওয়া হচ্ছে।
উপসাগরীয়দেশগুলোতেপণ্যপৌঁছানোরবিকল্পপথ
লোহিত সাগরের তীরে সৌদি আরবের জেদ্দা বন্দর এখন নতুন আঞ্চলিক কেন্দ্রে পরিণত হয়েছে। এমএসসি, সিএমএ সিজিএম, মার্স্ক এবং কসকো’র মতো বড় বড় কোম্পানির জাহাজগুলো সুয়েজ খাল হয়ে এখন জেদ্দায় ভিড়ছে।
সেখান থেকে মরুভূমির মহাসড়ক দিয়ে ট্রাকযোগে পণ্য যাচ্ছে শারজাহ, বাহরাইন ও কুয়েতে। গত দুই মাস ধরে এই দেশগুলোতে সমুদ্রপথে কোনো পণ্য পৌঁছাতে পারছে না।
ফ্রেইট ফরওয়ার্ডার ‘ওভারসি’র সহ-প্রতিষ্ঠাতা আর্থার বারিলাস ডি দ্য বলেন, ‘জেদ্দা বন্দর এত বিশাল পরিমাণ আমদানি সামাল দেওয়ার জন্য তৈরি ছিল না। ফলে সেখানে এখন তীব্র জাহাজ জট তৈরি হচ্ছে।’
কেপলার মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার জেদ্দায় ১১টি কন্টেইনারবাহী জাহাজ নোঙর করেছিল এবং আরও ৯টি অপেক্ষায় ছিল। জাহাজ থেকে পণ্য খালাসে এখন গড়ে ৩৬ ঘণ্টা সময় লাগছে, যা গত সপ্তাহে ছিল মাত্র ১৭ ঘণ্টা।
জাহাজ মালিকরা জানিয়েছেন, তারা হরমুজ প্রণালির বাইরে ওমানের সোহর এবং আরব আমিরাতের খোরফাক্কান ও ফুজাইরা বন্দর ব্যবহার করবেন। এই বন্দরগুলো স্থলপথে সংযুক্ত। অন্যদিকে জর্ডানের আকাবা বন্দর দিয়ে ইরাকের বাগদাদ ও বসরায় পণ্য পাঠানো হচ্ছে। এছাড়া তুরস্কের একটি করিডোর ব্যবহার করে ইরাকের উত্তরাঞ্চলে পণ্য সরবরাহ চলছে।
কেনসুয়েজখালএড়িয়েচলছেজাহাজ?
লোহিত সাগর এড়িয়ে চলার প্রবণতা শুরু হয়েছে ২০২৩ সালের ১৯ নভেম্বর থেকে। ওই সময় ইয়েমেন উপকূল থেকে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা প্রথম একটি কন্টেইনারবাহী জাহাজে হামলা চালায়। পণ্য পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, এখন সুয়েজ খাল এড়িয়ে আফ্রিকা ঘুরে যাতায়াত করাটা একটি নিয়মিত বিষয়ে দাঁড়িয়েছে।
জাহাজগুলো এখন আফ্রিকার পূর্ব উপকূল দিয়ে দক্ষিণ আফ্রিকার ‘কেপ অব গুড হোপ’ বা উত্তমাশা অন্তরীপ হয়ে ইউরোপ ও ভূমধ্যসাগর অভিমুখে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, লোহিত সাগর দিয়ে বিগত বছরগুলোতে যে পরিমাণ বাণিজ্য হতো, তার ৭০ শতাংশই এখন উত্তমাশা অন্তরীপ দিয়ে ঘুরে যাচ্ছে।
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের পোর্টওয়াচ প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী, গত তিন বছরে উত্তমাশা অন্তরীপ দিয়ে বাণিজ্যিক জাহাজের যাতায়াত তিন গুণ বেড়েছে। বিপরীতে বাব এল-মান্দেব প্রণালি দিয়ে যাতায়াত অর্ধেকের বেশি কমে গেছে। গত বছর মার্চ-এপ্রিল মাসে এই পথে প্রতিদিন গড়ে ১৮টি জাহাজ চলত, যা এখন মাত্র ৫টিতে নেমে এসেছে।
পরিবর্তনেরপ্রভাব
নৌপথ বদলে যাওয়ায় এশিয়া ও ইউরোপের মধ্যে পণ্য পরিবহনে সময় গড়ে দুই সপ্তাহ বেড়ে গেছে।
ড্রিউরি ফ্রেইট সূচকের তথ্য অনুযায়ী, অতিরিক্ত জ্বালানি এবং জাহাজ লাগায় খরচও বেড়েছে ব্যাপক। গত বছরের তুলনায় এপ্রিলে একটি কন্টেইনার পরিবহনের খরচ গড়ে ১৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
এই পরিস্থিতির কারণে আফ্রিকার কিছু বন্দরের ব্যস্ততা অনেক বেড়েছে। মরক্কোর তানজান মেদ বন্দরে গত বছর পণ্য পরিবহন বেড়েছে ৮ দশমিক ৪ শতাংশ। তবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে মিসর। সুয়েজ খাল থেকে তাদের টোল আদায় আশঙ্কাজনকভাবে কমেছে। ২০২৪ সালে তারা প্রায় ৭০০ কোটি ডলার রাজস্ব হারিয়েছে, যা ২০২৩ সালের তুলনায় ৬০ শতাংশ কম।
এএফপি, প্যারিস থেকে
ইরানের
কর্তৃপক্ষ ফরাসি দূতাবাসের সঙ্গে সংশ্লিষ্ট একটি ফরাসি ভাষা
শিক্ষা কেন্দ্র বন্ধ করে দিয়েছে।
কেন্দ্রটির বিরুদ্ধে ‘অবৈধ কর্মকাণ্ডে’ জড়িত
থাকার অভিযোগ আনা হয়েছে। এ
ঘটনায় তীব্র প্রতিক্রিয়া...
পাকিস্তানের
উত্তরাঞ্চলে একটি পুলিশ সদর
দপ্তরে বিস্ফোরণ ও বন্দুক হামলায়
নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৩১-এ দাঁড়িয়েছে। নিহতদের
মধ্যে ১৬ জন পুলিশ
সদস্য রয়েছেন। শনিবার (১৯ সেপ্টেম্বর) এক জ্যেষ্ঠ পুলিশ
কর...
বাব
আল-মান্দেব প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ
চলাচল করতে দিতে সম্মত
হয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এমনকি ইসরায়েলের জাহাজেও হামলা করবে না বলে জানিয়েছে।
কিন্তু সৌদি আরবের জাহাজকে
কোনও অবস্থাতেই ছাড় দ...
২০২৬
সালের ফেব্রুয়ারিতে ইরানের একটি স্কুল ও
ক্রীড়া স্থাপনায় মার্কিন সামরিক হামলা যুদ্ধাপরাধের শামিল। জাতিসংঘের একটি ফ্যাক্ট–ফাইন্ডিং
মিশন বা তথ্য অনুসন্ধানী
দল এ কথা জানিয়েছে।
এ–সংক্রান্ত জাতিসং...
ইরানের বিরুদ্ধে
ব্যয়বহুল যুদ্ধে বিপুল পরিমাণ গোলাবারুদ ব্যবহারের কারণে যুক্তরাষ্ট্রে এখন গোলাবারুদের
ঘাটতি দেখা দিয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের ইন্সপেক্টর জেনারেল সোমবার (১৪ সেপ্টেম্বর)
প্রকাশিত...
নৌপথে
জাহাজ চলাচলের গুরুত্বপূর্ণ পথ লৌহিত সাগরের বাব আল-মানদেব
প্রণালি দখল করে নিয়েছেন
ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতির যোদ্ধারা।ইয়েমেনের
স্থানীয় সরকারি কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে
বার্ত...
আগামী
নভেম্বরের নির্বাচনে রিপাবলিকানরা কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে
যুক্তরাষ্ট্রের প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে পাঁচ হাজার ডলার
করে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।বুধবার ...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...