কাশ্মীরের মর্যাদা পুনর্বহালে সুপ্রিম কোর্টে শুনানি শুক্রবার
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
কাশ্মীরে কেন্দ্রীয় শাসন জারির ছয় বছর পূর্তির দিনে (৫ আগস্ট) ভারতের সর্বোচ্চ আদালত জানিয়েছেন, এ সপ্তাহেই অঞ্চলটির রাজ্যের মর্যাদা পুনর্বহালের আবেদনের উপর শুনানি শুরু হবে।
৮ আগস্ট শুক্রবার সুপ্রিম কোর্টে এ শুনানির দিন ধার্য করা হয়েছে। বহু বছর ধরে স্বাধীনতাকামী চলা মুসলিম-অধুষিত এ অঞ্চলের দুই বাসিন্দার আবেদনের প্রেক্ষিতে এ শুনানি অনুষ্ঠিত হবে।
২০১৯ সালের আগস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দুত্ববাদী সরকার কাশ্মীরের স্বায়ত্তশাসনের সীমিত অধিকার বাতিল করে অঞ্চলটিকে সরাসরি কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে আনে।
এ সময় রাজ্যে গণহারে গ্রেপ্তার ও দীর্ঘ সময়ের জন্য এর যোগাযোগব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখা হয়। একই সঙ্গে কাশ্মীরে ভারতীয় সেনা মোতায়েন বাড়িয়ে বিক্ষোভ দমনে তৎপর হয় সরকার।
ভারতীয় সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিলের মাধ্যমে ভারতশাসিত কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করা হয়। কাশ্মীরের ভারতপন্থী রাজনৈতিক দলগুলো, স্থানীয় বার অ্যাসোসিয়েশন ও একাধিক ব্যক্তি এটি চ্যালেঞ্জ করে আদালতে যান।
২০২৩ সালের ডিসেম্বরে সুপ্রিম কোর্ট এই অনুচ্ছেদ বাতিলকে বৈধ বলে রায় দেন। তবে আদালত নির্দেশ দেন, জম্মু ও কাশ্মীরকে ‘যত দ্রুত সম্ভব ও সম্ভব হলে অবিলম্বে’ অন্যান্য ভারতীয় রাজ্যের মতো পূর্ণ রাজ্যের মর্যাদায় ফিরিয়ে আনতে হবে।
মামলাকারীদের আইনজীবী সোয়ায়িব কুরেশি বলেন, ‘আমরা এই রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার একটি নির্দিষ্ট সময়সীমা চেয়ে আদালতে আবেদন জানিয়েছি। আদালত আগেই এই বিষয়ে নির্দেশ দিয়েছিল।
ইতোমধ্যে সফলভাবে নির্বাচনও অনুষ্ঠিত হয়েছে।’
গত নভেম্বর, কাশ্মীরে প্রথমবারের মতো কেন্দ্রীয় শাসনের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হয়। সেখানে বিরোধী দলগুলো আঞ্চলিক পরিষদের নেতৃত্ব পায়। তবে স্থানীয় সরকারের ক্ষমতা সীমিত ও বাস্তবিকভাবে অঞ্চলটি এখনো একটি দিল্লির নিযুক্ত প্রশাসকের মাধ্যমেই শাসিত হচ্ছে।
১৯৪৭ সালে ব্রিটিশ উপনিবেশ থেকে স্বাধীনতা পাওয়ার পর ভারত ও পাকিস্তান আলাদা রাষ্ট্র হয় ও তখন থেকেই কাশ্মীর দুই দেশের মধ্যে বিভক্ত।
এএফপি
সৌদি আরবের
কাছে অত্যাধুনিক 'স্টেলথ' (রাডারে সহজে ধরা পড়ে না এমন) যুদ্ধবিমান বিক্রির সিদ্ধান্ত
যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য নীতিকে এক জটিল পরিস্থিতির মুখে ঠেলে দিয়েছে। এর ফলে আঞ্চলিক
প্রতিরোধ ক্ষমতা ব...
ইরানের
সাথে সংঘাতের সময় যুক্তরাষ্ট্র ডজন ডজন বিমান—যার মধ্যে অন্তত ৩০টি ‘এমকিউ-৯ রিপার’
ড্রোন হারিয়েছে। এছাড়া ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ব্যবহৃত শত শত ভবন ও স্থাপনা ক্ষতিগ্রস্ত
বা ধ্বংস হয়েছে।সোম...
গত পাঁচ বছরে দক্ষিণ
এশিয়ায় তরুণদের নেতৃত্বে ছয়টি সরকারবিরোধী ও
প্রচলিত রাজনৈতিক ব্যবস্থাবিরোধী গণ–আন্দোলন হয়েছে।এসব
আন্দোলন এই অঞ্চলের রাজনীতিকে
মৌলিকভাবে বদলে দিয়েছে। আন্দোলনগুলোর
মধ্যে অনেক মিল...
দ্বিতীয় বিশ্বযুদ্ধের
শেষে বিশ্বের সবচেয়ে বড় নৌবাহিনী ছিল যুক্তরাষ্ট্রের। ১৯৭৫ সালেও দেশটি বিশ্বের অন্যতম
প্রধান জাহাজ নির্মাণকারী শক্তি। তবে তখনই তার আধিপত্যে ভাটা শুরু হয়েছিল। শতাব্দীর
শেষ দিকে সর...
সৌদি
আরব, তুরস্ক এবং পাকিস্তানের সঙ্গে
বাংলাদেশের সম্ভাব্য প্রতিরক্ষা চুক্তিতে প্রবেশ ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ঢাকাকে নতুন সুবিধা দিতে
পারে। তবে পর্যবেক্ষকরা সতর্ক করেছেন এটা যুদ্ধবাজ নয়াদি...
এক মাস পর যুক্তরাষ্ট্র-ইরান
যুদ্ধের প্রথম হামলার পর, এই সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে
একটি নতুন পর্যায়ের ইঙ্গিত দিয়েছেন বলে মনে হচ্ছে। গত শুক্রবার এই যুদ্ধ তার প্রথম
ছয় ম...
পররাষ্ট্রমন্ত্রী
খলিলুর রহমান বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদে সদস্যদের প্রশ্নোত্তরের জবাবে জানিয়েছেন
যে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের সমন্বয়ে
গঠিত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার আমন্ত্র...
প্রধানত
নারী ও মেয়েদের প্রতি
তাদের আচরণের কারণে তালেবানকে তর্কসাপেক্ষে বিশ্বের সবচেয়ে নৃশংস শাসনব্যবস্থা বলা যেতে পারে।
এই গোষ্ঠী সন্ত্রাসীদেরও আশ্রয় দেয় এবং এর
নেতারা নিষেধাজ্ঞার শিকার ও বিশ্...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...