তালেবানের দখলদারিত্বের সময় আফগানিস্তান থেকে কূটনীতিকদের প্রত্যাহার করার তিন বছরেরও বেশি সময় পর সৌদি আরব রোববার কাবুলে দেশটির দূতাবাসের কার্যক্রম পুনরায় শুরু করার ঘোষণা দিয়েছে।
সোশ্যাল মিডিয়া সাইট এক্স-এ পোস্ট করা এক বিবৃতিতে দূতাবাস বলেছে, ‘সৌদি সরকারের ভ্রাতৃপ্রতিম আফগান জনগণকে সমস্ত পরিষেবা প্রদানের আকাঙ্ক্ষার ভিত্তিতে, ২২ ডিসেম্বর থেকে কাবুলে দেশটির মিশনের কার্যক্রম পুনরায় শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
কাবুলে সৌদি প্রতিনিধিত্ব কোন স্তরের হবে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে সে সম্পর্কে মন্তব্য করার অনুরোধের কোন জবাব দেয়নি।
রিয়াদ ২০২১ সালের ১৫ আগস্ট, ঘোষণা করেছিল যে দেশটি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের পর তালেবানের ক্ষমতায় প্রত্যাবর্তনের ফলে সৃষ্ট "অস্থিতিশীল পরিস্থিতি" তৈরি হওয়ার কারণে আফগান রাজধানী থেকে তাদের কূটনীতিকদের প্রত্যাহার করেছে।
২০২১ সালের নভেম্বরে সৌদি আরব বলেছিল যে দেশটি আফগানিস্তানে কনস্যুলার পরিষেবা পুনরায় চালু করছে। দেশটি এর দাতা সংস্থা কেএস রিলিফের মাধ্যমে সেদেশে মানবিক সহায়তাও প্রদান করে।
তালেবান সরকারকে কোনো দেশই স্বীকৃতি দেয়নি।
১৯৯৬ সালে প্রথম ক্ষমতায় আসা তালেবান সরকারকে স্বীকৃতি দেয়া মাত্র তিনটি দেশের একটি হল সৌদি আরব, অন্যদু’টি পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাত। ওই সরকারকে ২০০১ সালে মার্কিন যুক্তরাষ্ট উৎখাত করে।
এএফপি
লাহোর
পুলিশ ইমরান খানের বোন আলিমা খানকে
তাঁর বাসা থেকে গ্রেপ্তার
করেছে। ইমরানের মুক্তির দাবিতে
পাকিস্তান তাঁর দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) আগামী ২৭ সেপ্টেম্বর ইসলামাবাদ অভিমুখে লং
মার্চের আয়োজন করে...
প্রধানমন্ত্রীর
প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম ও নৌবাহিনী প্রধান
অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম শনিবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশে সফররত চীনের
নৌবাহিনীর জাহাজ ‘...
ভারতে
পলাতক ফ্যাসিবাদের দোসর ও আদালতের
দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে কোনো ধরনের
অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে না পারে,
সে বিষয়ে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনারকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ...
বৃহস্পতিবার
(১৭ সেপ্টেম্বর) থেকে ‘আদিবাসী
স্কুল ঠিক করো’ অভিযান
শুরু করতে যাচ্ছে ভারতের জেন-জি সংগঠন ককরোচ
জনতা পার্টি (সিজেপি)। এর প্রতিষ্ঠাতা অভিজিৎ
দীপকে অভিযোগ করেন, বিগত প্রায় ৮০
বছর ধরে দে...
পাকিস্তান,
সৌদি আরব ও তুরস্কের
মধ্যে সই হওয়া মক্কা
প্রতিরক্ষা চুক্তির সম্প্রসারণের পরিকল্পনা এখন নেই। পাকিস্তানের
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এ ক...
ভারতের
সঙ্গে বিগত সরকারের করা
শতাধিক সমঝোতা স্মারক (এমওইউ)–চুক্তি সরকার পর্যালোচনা করছে বলে জানিয়েছেন
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল
ইসলাম মনি। এ প্রসঙ্গে
তিনি বলেছেন, এই পর্যালোচনার ফলাফল
শিগগির আ...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...