তিন দিনের সফরে বুধবার (২০ আগস্ট) পাকিস্তান পৌছেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি ভারত থেকে আফগানিস্তান হয়ে ইসলামাবদ পৌছান। তাকে নুর খান বিমান ঘাঁটিতে স্বাগত জানান পাক উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
সফরের প্রথম দিন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওয়াং ই বলেন, এই সফর তার দেশের সঙ্গে পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উচ্চতায় নিয়ে যাবে। প্রতিবেশী এ দুই দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের পাশাপাশি আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করার ওপর জোর দিয়েছে উভয় দেশ।
দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরালো করতে পাকিস্তানের বিভিন্ন স্তরের কূটনীতিকদের সঙ্গে সাক্ষাৎ করবেন বেইজিংয়ের এই শীর্ষ কূটনীতিক।
যৌথ সংবাদ সম্মেলনে ইসহাক দার বলেন, উভয় পক্ষের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে। যেখানে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন মাত্রা গুরুত্ব পেয়েছে। বিশেষ করে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের ওপর জোর দেয়া হয়েছে বলে জানান দার। বলেন, ওই পরিকল্পনার দ্বিতীয় ধাপ বাস্তবায়নেও প্রস্তুত রয়েছে পাকিস্তান। দুই দেশের জনগণের মধ্যে অংশীদারিত্ব বৃদ্ধির ওপর জোর দিয়েছেন উভয় নেতা।
দার বলেন, পাকিস্তানের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন ওয়াং ই। এছাড়া দুই দেশের স্থিতিশীলতা এবং সমৃদ্ধির অগ্রযাত্রা অব্যাহত রাখার ঘোষণা দেন উভয় নেতা। তাদের আলোচনায় পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বেইজিং সফরের বিষয়ও অন্তর্ভুক্ত ছিল।
চীন ও পাকিস্তানের অংশীদারিত্বমূলক সম্পর্ক ক্রমাগত আরও মজবুত হচ্ছে বলে মন্তব্য করেছেন ওয়াং ই। মে মাসে ভারত-পাকিস্তান সীমান্ত সংঘাতের পর প্রথম পাকিস্তান সফর করলেন তিনি।
এর আগে পাকিস্তানের ফিল্ড মার্শাল অসিম মুনিরের সঙ্গে বেইজিংয়ে বৈঠক করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী।
জিও নিউজ
[video width="1920" height="1080" mp4="https://aamarnews.net/wp-content/uploads/2025/08/chinese_FM.mp4"][/video]
লাহোর
পুলিশ ইমরান খানের বোন আলিমা খানকে
তাঁর বাসা থেকে গ্রেপ্তার
করেছে। ইমরানের মুক্তির দাবিতে
পাকিস্তান তাঁর দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) আগামী ২৭ সেপ্টেম্বর ইসলামাবাদ অভিমুখে লং
মার্চের আয়োজন করে...
প্রধানমন্ত্রীর
প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এ কে এম শামছুল ইসলাম ও নৌবাহিনী প্রধান
অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম শনিবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশে সফররত চীনের
নৌবাহিনীর জাহাজ ‘...
ভারতে
পলাতক ফ্যাসিবাদের দোসর ও আদালতের
দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে কোনো ধরনের
অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে না পারে,
সে বিষয়ে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনারকে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ...
বৃহস্পতিবার
(১৭ সেপ্টেম্বর) থেকে ‘আদিবাসী
স্কুল ঠিক করো’ অভিযান
শুরু করতে যাচ্ছে ভারতের জেন-জি সংগঠন ককরোচ
জনতা পার্টি (সিজেপি)। এর প্রতিষ্ঠাতা অভিজিৎ
দীপকে অভিযোগ করেন, বিগত প্রায় ৮০
বছর ধরে দে...
পাকিস্তান,
সৌদি আরব ও তুরস্কের
মধ্যে সই হওয়া মক্কা
প্রতিরক্ষা চুক্তির সম্প্রসারণের পরিকল্পনা এখন নেই। পাকিস্তানের
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এ ক...
ভারতের
সঙ্গে বিগত সরকারের করা
শতাধিক সমঝোতা স্মারক (এমওইউ)–চুক্তি সরকার পর্যালোচনা করছে বলে জানিয়েছেন
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল
ইসলাম মনি। এ প্রসঙ্গে
তিনি বলেছেন, এই পর্যালোচনার ফলাফল
শিগগির আ...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...