ইরানে ইসরায়েলের হামলার পরিকল্পনা ফাঁস করা সিআইএ কর্মকর্তা গ্রেপ্তার
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
অক্টোবরে ইরানে ইসরায়েলের মিসাইল হামলার পরিকল্পনা ফাঁস করার অভিযোগে এক গোয়েন্দা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই।
গতকাল মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস ও বার্তা সংস্থা এপির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
অভিযুক্ত ব্যক্তির নাম আসিফ উইলিয়াম রহমান। তাকে কম্বোডিয়ায় গ্রেপ্তার করেছে এফবিআই। আজ বৃহস্পতিবার গুয়ামের এক আদালতে তার হাজির হওয়ার কথা রয়েছে।
গত সপ্তাহে মার্কিন অঙ্গরাজ্য ভার্জিনিয়ায় একটি আদালতে আসিফকে অভিযুক্ত করা হয়। অভিযোগ প্রমাণিত হলে তাকে দীর্ঘদিনের কারাদণ্ড দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
নিউইয়র্ক টাইমস জানায়, আসিফ মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএর হয়ে বিদেশি মিশনে কাজ করেছেন। তার আদালতের নথিতে বলা হয়েছে, তার শীর্ষ পর্যায়ের গোপন নিরাপত্তা ছাড়পত্র ছিল।
অক্টোবরের মাঝামাঝি সময়ে ইরানে ইসরায়েলের হামলার পরিকল্পনা সম্বলিত দুটি গোপন নথি ফাঁস হয়। তখন বিশ্লেষকরা বলেছিলেন, এগুলো ইসরায়েলের পরিকল্পনার ওপর যুক্তরাষ্ট্রের নজরদারির স্যাটেলাইট নথি।
ফাঁস হওয়া নথি দুটো ছিল মার্কিন ন্যাশনাল জিওস্প্যাশিয়াল-ইনটেলিজেন্স এজেন্সির ১৫-১৬ অক্টোবরের গোয়েন্দা প্রতিবেদন।
দ্য ডেইলি স্টার
মার্কিন নৌ
অবরোধ ভাঙতে সামরিক শক্তি প্রয়োগের হুমকি দিয়েছে ইরান। বলেছে, আন্তর্জাতিক আইন অনুযায়ী
নিজেদের রক্ষায় যেকোনো পন্থা অবলম্বনের অধিকার একটি রাষ্ট্রের রয়েছে।তেহরান এই প্রথম
স্বীকার করেছে, যুক্ত...
ইরানের
রাষ্ট্রীয় টেলিভিশনে দেশটির একটি ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র
স্থাপনার ভিডিও প্রচার করা হয়েছে। সেখানে
ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) নতুন একটি ক্ষেপণাস্ত্র
উৎক্ষেপণব্যবস্থা উন্মোচন করেছে। ...
ইরান শিগগিরই
হরমুজ প্রণালী দিয়ে তেল রপ্তানি
শুরু করবে। এটা দেশটির অগ্রাধিকারের তালিকায়
রয়েছে। আর যুক্তরাষ্ট্র যদি
তাদের ট্যাঙ্কারগুলোর চলাচলে বাধা সৃষ্টি করে,
তবে ইরান সামরিকভাবে এর
জবাব দেবে।তে...
হোয়াইট
হাউসের জাতীয় সাইবার পরিচালক শন কেয়ার্নক্রসকে বরখাস্ত
করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউসের ঘনিষ্ঠ একটি সূত্র এই
তথ্য বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে।ব্যাপক
সেবা বিপর্যয় ও কৃত্রিম বুদ্ধি...
হাকিম
জেফ্রিস যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার পদের জন্য আনুষ্ঠানিকভাবে
মনোনীত প্রথম কৃষ্ণাঙ্গ আইনপ্রণেতা হলেন; এটি দেশটির রাজনৈতিক
ইতিহাসে একটি মাইলফলক।বুধবার
অনুষ্ঠিত এক রুদ্ধদ্বার ভোটাভ...
কাশম
দ্বীপের দক্ষিণে যুক্তরাষ্ট্রের একটি এমকিউ-১ ড্রোন গুলি করে ধ্বংস
করা হয়েছে বলে জানিয়েছে ইরানের
বিপ্লবি গার্ড (আইআরজিসি)।৪০ দিনব্যাপী চাপিয়ে দেয়া যুদ্ধ শেষ হওয়ার পর
থেকে আইআরজিসি অ্যারোস্পেস ফ...
ইয়েমেনের বিভিন্ন রণাঙ্গনে হুতিদের অবস্থান লক্ষ্য করে ৬৬১টি হামলা চালানোর কথা জানিয়েছে দেশটির সেনাবাহিনী। এসব হামলায় অন্তত ১৭৩ জন হুতি যোদ্ধা হতাহত হওয়ার দাবিও করেছে তারা।ইয়েমেনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে হ...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য সমাপ্ত চীন সফর সফল হয়েছে। এই সফর দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি মাইলফলক এবং এর মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক একটি ...