মধ্যপ্রাচ্যের সংঘাতে সামনে এসেছে এক নতুন বাস্তবতা। অত্যাধুনিক যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র মোকাবিলায় তুলনামূলক সস্তা ড্রোন ব্যবহার করছে ইরান। এতেই কঠিন চাপে পড়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। ইরানের ধারাবাহিক ড্রোন হামলায় এখন মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সামরিক ঘাঁটি, জ্বালানি অবকাঠামো ও আর্থিক স্থাপনাগুলো বারবার টার্গেটে পরিণত হচ্ছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের বিশ্লেষণে দেখা যাচ্ছে, এই ড্রোন যুদ্ধ ধীরে ধীরে যুক্তরাষ্ট্রের প্রচলিত সামরিক শক্তির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছে। গত ২৮শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার পর থেকেই সংঘাত দ্রুত ছড়িয়ে পড়ে। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি ও মিত্রদের ওপর ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, ইতিমধ্যে কয়েক হাজার ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে, যার একটি বড় অংশই ইরানের তৈরি শাহেদ সিরিজের আক্রমণাত্মক ড্রোন।
বিশ্লেষকদের মতে, এই ড্রোনগুলো তুলনামূলক সস্তা, সহজে তৈরি করা যায় এবং ঝাঁক বেঁধে হামলা চালানোর ক্ষমতা রাখে। ফলে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও অনেক সময় এগুলো ঠেকাতে হিমশিম খাচ্ছে। ইরানের লাগাতার ড্রোন হামলা মার্কিন সামরিক শক্তির ওপর চাপ তৈরি করেছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটি এখন এই ড্রোন হামলার প্রধান লক্ষ্যবস্তু। কুয়েতে একটি মার্কিন অপারেশন সেন্টারে ড্রোন হামলায় মার্কিন সেনা হতাহতের ঘটনা ঘটেছে। একই সময়ে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর এবং একাধিক সামরিক ঘাঁটিও টার্গেট করা হয়। সৌদি আরবেও ইরানি ড্রোন হামলার শিকার হয়েছে গুরুত্বপূর্ণ অবকাঠামো। রাজধানী রিয়াদে মার্কিন দূতাবাস ও একটি গোয়েন্দা স্থাপনায় ড্রোন আঘাত হানে যুদ্ধের শুরুতেই। এখনো সৌদি আরবে ড্রোন পাঠাচ্ছে ইরান। প্রতিদিনই দেশটি ড্রোন ভূপাতিত করার দাবি করছে। একই সঙ্গে রাস তানুরা তেল শোধনাগারসহ গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনাগুলোও হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে।
এদিকে কুয়েতের শুয়াইবা বন্দরের কাছে মার্কিন বাহিনীর একটি অপারেশনাল সাইটেও একমুখী হামলাকারী ড্রোন আঘাত হানে, যাতে কয়েকজন নিহত ও বহুজন আহত হয়। ঘটনাটি দেখিয়ে দিয়েছে যে, সামরিক ঘাঁটির পাশাপাশি লজিস্টিক ও সহায়ক স্থাপনাগুলোও এখন ঝুঁকির মধ্যে রয়েছে। শুধু সামরিক ঘাঁটিই নয়, উপসাগরীয় অঞ্চলের জ্বালানি ও বাণিজ্যিক স্থাপনাও হামলার আওতায় এসেছে। ওমানের বন্দর ও তেলবাহী জাহাজে ড্রোন হামলার ফলে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে।
এ ছাড়া ইরানপন্থি মিলিশিয়ারা ইরাকের এরবিলসহ বিভিন্ন স্থানে মার্কিন ও পশ্চিমা বাহিনীর ঘাঁটিতে ড্রোন হামলা চালাচ্ছে। বিশ্লেষকদের মতে, এসব হামলার লক্ষ্য শুধু সামরিক ক্ষতি করা নয়, বরং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের উপস্থিতি রাজনৈতিকভাবে ব্যয়বহুল করে তোলা।
মার্কিন ও ইসরাইলি বাহিনী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে বিপুল সংখ্যক ড্রোন ভূপাতিত করতে সক্ষম হলেও, ড্রোনের সংখ্যা এত বেশি যে সবগুলো প্রতিহত করা কঠিন হয়ে পড়ছে। ফলে কখনো ধ্বংসাবশেষ পড়ে শহরে ক্ষয়ক্ষতি হচ্ছে, আবার কখনো সরাসরি হামলার ঘটনাও ঘটছে। বিশ্লেষকদের মতে, এই সংঘাত প্রমাণ করে দিয়েছে যে ভবিষ্যতের যুদ্ধের চিত্র দ্রুত বদলে যাচ্ছে। সস্তা কিন্তু কার্যকর ড্রোনের সামনে প্রচলিত সামরিক শক্তি অনেক সময় অসহায় হয়ে পড়ছে। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত তাই শুধু আঞ্চলিক যুদ্ধ নয়, এটি একই সঙ্গে আধুনিক যুদ্ধের নতুন বাস্তবতারও একটি বড় পরীক্ষা। যুদ্ধ কতোদিন চলবে বা কোথায় গিয়ে থামবে, তা এখনো অনিশ্চিত।
সূত্র: মানবজমিন
প্রধানমন্ত্রী
তারেক রহমানকে সফরে নিতে নানাভাবে
চাপ দিচ্ছে দিল্লি। তবে এই চাপের
কাছে নতিস্বীকার করছেন না তিনি। ভারতের
চাপের মুখে সে দেশে
সফরে না যাওয়ার সিদ্ধান্ত
নিয়েছেন প্রধানমন্ত্রী। পররাষ্ট্র ...
পররাষ্ট্রমন্ত্রী
এবং জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি
খলিলুর রহমানের সঙ্গে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পৃথকভাবে সাক্ষাৎ করেছেন পাঁচটি দেশের কূটনৈতিক প্রতিনিধিরা।খলিলুর
রহমানের সঙ্গে এদিন...
পাকিস্তানের
‘আর্মি রকেট ফোর্স কমান্ড’
(এআরএফসি) সফলভাবে ‘ফাতাহ-৩’ নামক
একটি সুপারসনিক ক্রুজ মিসাইলের (এসএসসিএম) পরীক্ষা চালিয়েছে।সেনাবাহিনীর
জনসংযোগ শাখা ‘ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস’ (আ...
নিজস্ব প্রযুক্তিতে
সাবমেরিন নির্মাণ করছে মিয়ানমার। মিলিটারি ওয়াচ ম্যাগাজিনের
এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। স্যাটেলাইট ফুটেজ বিশ্লেষণ করে প্রতিবেদনে বলা হয়, প্রায় ৪০ মিটার দীর্ঘ এই সাবমেরিনটির...
প্রধানমন্ত্রী
তারেক রহমান এবং তুরস্কের প্রেসিডেন্ট
রিসেপ তাইয়েপ এরদোয়ানের মধ্যে অত্যন্ত ফলপ্রসূ আলোচনার পর বাংলাদেশ ও
তুরস্ক প্রতিরক্ষা খাতে বিনিয়োগ, শিল্প
সহযোগিতা এবং রোহিঙ্গা সংকটসহ
বিভিন্ন বি...
মাত্র দুই মাসের ব্যবধানে ভারতীয় নৌবাহিনী ব্রিটেন, ফ্রান্স, দক্ষিণ আফ্রিকা, ওমান, ফিলিপাইন, দক্ষিণ কোরিয়া, জাপান এবং রাশিয়ার দূরপ্রাচ্য উপকূলের কাছাকাছি এলাকায় যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছে।বিশ্লেষকদের ম...
বাংলাদেশ-তুরস্ক দ্বিপক্ষীয় সম্পর্ক এখন নতুন কৌশলগত
উচ্চতায়। ভ্রাতৃপ্রতিম এই সম্পর্ককে আরো
জোরদারে একমত দুই দেশ।
প্রতিরক্ষা সহযোগিতা থেকে শুরু করে
বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, অ্যাভিয়েশনসহ বিভিন্ন খ...
পাকিস্তানের
এফ-১৬ যুদ্ধবিমান আধুনিকায়নের জন্য ওয়াশিংটনের
নেওয়া সিদ্ধান্তে প্রতিবেশী দেশ ভারতে ব্যাপক
অস্বস্তি তৈরি হয়েছে। দেশটির প্রশ্ন, ইরানকে
পারমাণবিক কর্মসূচির কারণে যেখানে যুক্তরাষ্ট্র কঠোর চ...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সদ্য সমাপ্ত চীন সফর সফল হয়েছে। এই সফর দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে একটি মাইলফলক এবং এর মাধ্যমে বাংলাদেশ-চীন সম্পর্ক একটি ...