তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে দোহায় গিয়েছেন। আঙ্কারা কাতারের ব্যবহৃত কিছু ইউরোফাইটার টাইফুন জেট কিনতে চাইছে। তুরস্কের একটি নিরাপত্তা সূত্র এএফপি’কে এ কথা জানিয়েছে।
তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয়ের তথ্য অনুযায়ী, এরদোয়ান কুয়েত থেকে উড়ে এসে বুধবার কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে দেখা করার কথা রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র এএফপি’কে জানিয়েছে, ‘তুরস্ক কাতারের ব্যবহৃত কিছু ইউরোফাইটার কেনার জন্য আলোচনার চেষ্টা করছে।’
সূত্রটি আরও জানায়, ‘বিনিময়ে, তুরস্ক সম্ভাব্য প্রযুক্তি হস্তান্তর ব্যবস্থার অংশ হিসেবে তার নতুন প্রজন্মের যুদ্ধবিমান, কান ব্যবহারের সুযোগ দিবে।’
এখনও পর্যন্ত ‘কোনও সুনির্দিষ্ট অগ্রগতি’ হয়নি এবং আলোচনা এখনও চলছে বলে সূত্রটি জানিয়েছে।
তুরস্ক তার বিমান বাহিনীকে আধুনিকীকরণ করতে চায় এবং সাম্প্রতিক বছরগুলোতে জার্মানি, ব্রিটেন, স্পেন এবং ইতালির চার-জাতির কনসোর্টিয়াম দ্বারা নির্মিত ৪০টি নতুন ইউরোফাইটার টাইফুন কেনার চেষ্টা করেছে।
তুরস্কের এস-৪০০ রাশিয়ান ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কারণে ২০১৯ সালে ওয়াশিংটন আঙ্কারাকে তার এফ-৩৫ যুদ্ধবিমান কর্মসূচি থেকে বাদ দেওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এই ক্রয়টি ন্যাটোর প্রধান প্রতিপক্ষকে পশ্চিমা জেট অভিযানে প্রবেশের সুযোগ করে দেওয়ার আশঙ্কা তৈরি করেছে।
‘কৌশলগত ধোঁকাবাজি’
কিছু প্রতিরক্ষা পর্যবেক্ষক ইউরোফাইটার অধিগ্রহণের জন্য তুরস্কের প্রচেষ্টাকে একটি কৌশলগত ধোঁকাবাজি হিসেবে দেখছেন। যার লক্ষ্য ওয়াশিংটনের ওপর চাপ সৃষ্টি করা যাতে আঙ্কারাকে তার যুদ্ধবিমান কর্মসূচিতে পুনরায় অন্তর্ভুক্ত করা যায়।
তুর্কি সূত্রটি জানিয়েছে, ‘তুরস্কের জন্য প্রধান অগ্রাধিকার এফ-১৬ এবং এফ-৩৫ কর্মসূচিই রয়ে গেছে’।
মে মাসে এরদোয়ান আত্মবিশ্বাস প্রকাশ করেছিলেন, নিষেধাজ্ঞাগুলো দ্রুত প্রত্যাহার করা হবে এবং গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার বৈঠক সেই আশা আরও দৃঢ় করে তুলেছে।
জুন মাসে ওয়াশিংটনে তুরস্কের রাষ্ট্রদূত টম ব্যারাক বলেছেন, বছরের শেষ নাগাদ মার্কিন নিষেধাজ্ঞাগুলো উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
কিন্তু তুর্কি সূত্রটি জানিয়েছে, এতে আরও কিছুটা সময় লাগতে পারে।
বেশ কয়েকটি প্রতিরক্ষা সংবাদমাধ্যমের মতে, ‘মার্কিন কংগ্রেসে বর্তমান রাজনৈতিক অস্থিরতার কারণে নতুন বছরের আগে এই চুক্তিগুলোর অগ্রগতি অসম্ভব।’
২০১৭ সালে কাতার ২৪টি ইউরোফাইটার জেটের অর্ডার দিয়েছিল এবং ডিসেম্বরে দোহা জানিয়েছে, তারা আরও ১২টি ইউরোফাইটার জেট কিনতে চাইছে।
তুর্কি সূত্রের মতে, গত মাসে আমিরাতে হামাস নেতাদের ওপর ইসরাইলি হামলার পর কাতারের নিজস্ব প্রতিরক্ষা প্রয়োজনীয়তার আলোকে আঙ্কারার অনুরোধটি হালকাভাবে গ্রহণ করা হতে পারে।
এএফপি
আমাদের
দেশের সামরিক বাহিনী কেন্দ্রিক নানা বিষয়ে ভারতীয়
গণমাধ্যমের প্রবল আগ্রহ বেশ চোখে পড়ার
মতো, শুধু তাই নয়,
আমাদের বাহিনী প্রধানরা মুখে দাড়ি রাখবেন
নাকি গোঁফ সেসব নিয়েও
তাদের টকশো'র আয়োজন
...
পাকিস্তান নৌবাহিনীর বহরে অত্যাধুনিক এয়ার ইন্ডিপেনডেন্ট প্রোপালশন (এআইপি) সমৃদ্ধ হাঙ্গর শ্রেণীর সাবমেরিন সংযুক্ত হয়েছে।
এ ধরণের মোট আটটি সাবমেরিন সংগ্রহ করবে দেশটি।
এর চারটি তৈরি হবে চীনে। বাকি ...
ইরান-ইসরাইল যুদ্ধ চলমান। চলছে হামলা-পাল্টা হামলা। এ যুদ্ধ দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে। থামানোর উদ্যোগও নেই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মুখে বললেও কবে নাগাদ যুদ্ধ থামবে তার কোনো ঠিক নেই...
১. অংশীদারিত্বের মূলনীতি
* যুক্তরাষ্ট্র ও ভারতের নিরাপত্তা সহযোগিতা জাতিসংঘ প্রতিষ্ঠার আদর্শ ও নীতিমালার প্রতি পারস্পরিক অঙ্গীকারের প্রতিফলন।
২. সমুদ্র নিরাপত্তা সহযোগিতা
* যুক্তরাষ্ট্রের রাজ...
বাংলাদেশের সঙ্গে চলতি বছরের মধ্যে একটি বিশেষায়িত প্রতিরক্ষা চুক্তি সই করতে আগ্রহী জাপান। চুক্তিটি সই হলে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ, প্রযুক্তি হস্তান্তর এবং যৌথ গবেষণার সুযোগ সৃষ্টি হবে...
ডিপ স্টেট হল অননুমোদিত ও ক্ষমতার গোপন নেটওয়ার্কগুলোর মাধ্যমে ব্যবহৃত এক শক্তি যা সরকারের গভীরে কাজ করে। কিন্তু তা রাজনৈতিক নেতৃত্ব থেকে স্বাধীনভাবে চলে এবং নিজস্ব এজেন্ডা ও লক্ষ্য অনুসরণ করে। গণতান্ত...
প্রধানমন্ত্রীর চেয়ার কলংকিত হয়েছে, বিচারালয়ে ‘মানিক’ বসেছে, প্রশাসনে মহা দুর্নীতিবাজরা কাজ করেছে, পুলিশ বিরোধী মতের মানুষ শেষ করেছে, মিডিয়া পদলেহন করে স্বৈরতন্ত্র কায়েমে মুখ্য ভূমিকা রেখেছে! অতএব ...
বাংলাদেশের ইতিহাসের প্রতিটি মোড়ে নতুন দলই সবসময় প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর ওপর আধিপত্য প্রতিষ্ঠা করেছে। ১৯৫৪ সালে কয়েকটি নতুন দলের সমন্বয়ে গঠিত নির্বাচনী জোট ‘যুক্তফ্রন্ট’ পূর্ব পাকিস্তানে ক্ষমতাসীন ...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...
ফিলিস্তিনের
স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস প্রায় দুই দশক ধরে গাজা উপত্যকা পরিচালনাকারী প্রশাসনিক
সংস্থাটি বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে য...