আফগানিস্তান-চীন-পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক অনুষ্ঠিত
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
বেইজিংয়ে বুধবার চীন, আফগানিস্তান ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের একটি অনানুষ্ঠানিক ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)'র কেন্দ্রীয় কমিটির রাজনতিক ব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার এবং আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী মৌলভি আমির খান মুত্তাকি এতে অংশ নেন।
বৈঠকে তিন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা চীন-আফগানিস্তান-পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী সংলাপের ইতিবাচক ফলাফল তুলে ধরেন এবং ত্রিপক্ষীয় কাঠামোর সম্ভাবনা কাজে লাগিয়ে পারস্পরিক কল্যাণমূলক সহযোগিতা এগিয়ে নেওয়ার লক্ষ্যে বন্ধুত্বপূর্ণ ও গভীর মতবিনিময় করেন।
বৈঠকের সার-সংক্ষেপে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, তিন দেশ রাজনৈতিক পারস্পরিক আস্থা বৃদ্ধি এবং সুপ্রতিবেশীসুলভ বন্ধুত্ব রক্ষায় একমত হয়েছে।
তিনি আরও জানান, চীন চায় আফগানিস্তান ও পাকিস্তান তাদের নিজস্ব বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উন্নয়নপথ অনুসরণ করুক এবং নিজেদের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় সক্ষম হোক।
ওয়াং ই বৈঠকের সাতটি প্রধান ফলাফল উপস্থাপন করেন:
১. রাজনৈতিক পারস্পরিক আস্থা বৃদ্ধি ও সুপ্রতিবেশীসুলভ সম্পর্ক রক্ষা: চীন দুই দেশকে তাদের নিজস্ব বাস্তবতার ভিত্তিতে উন্নয়নের পথ অনুসরণের এবং সার্বভৌমত্ব, নিরাপত্তা ও মর্যাদা রক্ষার ক্ষেত্রে সমর্থন জানায়।
২. চীন-আফগানিস্তান-পাকিস্তান সংলাপের সক্রিয় ব্যবহার: শিগগিরই কাবুলে ষষ্ঠ চীন-আফগানিস্তান-পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী সংলাপ আয়োজনের প্রতি গুরুত্ব দেওয়া হয়।
৩. কূটনৈতিক সম্পর্ক জোরদার: আফগানিস্তান ও পাকিস্তান কূটনৈতিক সম্পর্ক আরও উন্নীত করার ব্যাপারে সম্মত হন এবং নিকট ভবিষ্যতে রাষ্ট্রদূত বিনিময়ে নীতিগত সম্মতি জানান। চীন একে স্বাগত জানায় এবং দু’দেশের সম্পর্কোন্নয়নে সহায়তা অব্যাহত রাখবে।
৪. বেল্ট অ্যান্ড রোড উদ্যোগে অংশগ্রহণ: চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর (ঈচঊঈ) আফগানিস্তান পর্যন্ত সম্প্রসারণ এবং আঞ্চলিক সংযুক্তি বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।
৫. বাস্তব সহযোগিতা বৃদ্ধি: চীন ও পাকিস্তান আফগানিস্তানের পুনর্গঠন ও উন্নয়নে সমর্থন জানান এবং বাণিজ্যিক বিনিময় বাড়িয়ে আফগানিস্তানের সক্ষমতা বৃদ্ধিতে সহায়তার অঙ্গীকার করেন।
৬. সন্ত্রাসবাদ বিরোধিতা: সব ধরনের সন্ত্রাসের বিরোধিতা, আইন প্রয়োগ ও নিরাপত্তা সহযোগিতা, পারস্পরিক উদ্বেগের সন্ত্রাসী শক্তির বিরুদ্ধে লড়াই এবং বহিরাগত হস্তক্ষেপের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।
৭. আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা: তিন দেশ নিজেদের উন্নয়ন ও পুনরুজ্জীবনের পেছনে একটি অনুকূল বহিঃপরিবেশ সৃষ্টির প্রতিশ্রুতি দেয়।
ত্রিপক্ষীয় এই বৈঠক চীন, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে আস্থা ও সহযোগিতা বৃদ্ধির একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
সিনহুয়া
বহু
বছর পর এই প্রথম
নিজেকে ভারতীয় ভেবে দারুণ এক
আনন্দ অনুভব হচ্ছে। ঠিক যখন সব
আশা শেষ হয়ে গেছে
মনে হচ্ছিল, তখনই তাঁদের আগমন।
বৃষ্টিতে সওয়ার হয়ে এলেন একদল
তরুণ তেলাপোকা। বিচারক আর রসিকতার এক...
ভারতে ‘ককরোচ
জনতা পার্টি’ (সিজেপি) সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার ঠিক দুই মাস
পর এর অনুসারীরা এখন এক চরম পরিস্থিতির মুখোমুখি। দিল্লির যন্তর মন্তর মানমন্দিরে সিজেপির
অবস্থান কর্মসূচি থেকে শিক্ষ...
মিয়ানমারের
ভেতর দিয়ে বাংলাদেশ-চীন অর্থনৈতিক
করিডর (বিসিইসি) আপাতদৃষ্টিতে একটি অবকাঠামোগত ও
বাণিজ্যিক সংযোগ প্রকল্প। কিন্তু গভীরে গেলে এটি শুধু
রাস্তা, রেল, বন্দর, পাইপলাইন
বা শিল্পাঞ্চলের প্রশ্ন ...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর শুধু
একটি নিয়মিত দ্বিপক্ষীয় সফর নয়; বরং
এটি দক্ষিণ এশিয়ার পরিবর্তিত ভূরাজনৈতিক বাস্তবতায় একটি গুরুত্বপূর্ণ ঘটনা
হিসেবে বিবেচিত হচ্ছে।...
সারা
বিশ্বের পর্যবেক্ষক ও ইতিহাসবিদদের জন্য
ভারতের সবচেয়ে আকর্ষণীয় গন্তব্য তাজমহলের আয়ু বোধ হয়
ফুরিয়ে আসছে। উত্তর প্রদেশের এলাহাবাদ হাইকোর্ট গতকাল সোমবার কেন্দ্রীয় সরকার ও আর্কিওলজিক্যাল সার্ভে
অব...
চীনের
সাম্প্রতিক বাংলাদেশ-সম্পৃক্ততা নতুন অর্থনৈতিক সম্ভাবনা,
পরিবর্তনশীল আঞ্চলিক ভূরাজনীতি এবং কৌশলগত ভারসাম্যের
প্রয়োজনীয়তা সামনে এনেছে।চীনে
প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক সরকারি সফরটি ব...
সূর্যাস্তের
সময়টাই জেলে সবচেয়ে কঠিন।
দিল্লির কুখ্যাত তিহার জেলের হাজার হাজার বন্দীকে যখন তাঁদের সেল
থেকে বের করে অন্ধকার
নামার আগপর্যন্ত স্যাঁতসেঁতে উঠানে থাকতে বাধ্য করা হয়, তখন
থেকেই বন্দী নম্ব...
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে আবারও সহিংসতা ছড়িয়ে পড়েছে। চলতি মাসের শুরুর দিকে একটি বোমা বিস্ফোরণে দুই শিশুর মৃত্যু হয়। এর মাধ্যমে গত কয়েক মাসের তুলনামূলক শান্ত পরিস্থিতি আবার অশান্ত হয় ...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...
ফিলিস্তিনের
স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস প্রায় দুই দশক ধরে গাজা উপত্যকা পরিচালনাকারী প্রশাসনিক
সংস্থাটি বিলুপ্ত করার ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে য...