অগ্রসর হচ্ছে আরাকান আর্মি, বন্দরনগরী কিয়াকফিউতে দুর্ভিক্ষের আলামত
|
প্রকাশ : শনি ২৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ণ
জান্তা সেনা এবং জাতিগত আরাকান আর্মির (এএ) মধ্যে তীব্র লড়াইয়ের মধ্যে রাখাইন রাজ্যের কিয়াকফিউ নগরীতে দুর্ভিক্ষের আলামত দেখা দিয়েছে। খাদ্যের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। ৫০ কেজি চালের বস্তার দাম প্রায় ৫,০০,০০০ কিয়াট বা প্রায় ১১০ মার্কিন ডলারে দাঁড়িয়েছে।
২০২৪ সালের গোড়ার দিকে সরকারি বাহিনী শহরটি অবরোধ করে। তখন থেকে শুধুমাত্র সামরিক বাহিনীর পণ্যবাহী জাহাজগুলো বাইরে থেকে চাল, খাদ্য এবং জ্বালানি নিয়ে আসছিল। ফলে বাসিন্দাদের মৌলিক চাহিদা মেটানোর জন্য এই চালানের উপর পুরোপুরি নির্ভর করতে হয়।
কিন্তু যুদ্ধ তীব্র হয়ে ওঠার সঙ্গে সঙ্গে পণ্যবাহী জাহাজ আসা বন্ধ হয়ে গেছে।
দ্য ইরাবতী পত্রিকা জানায়, গত এক মাস ধরে চালের ঘাটতি এবং দাম বৃদ্ধির ঘটনা ঘটছে। সব ধরনের নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামও বেড়েছে, এক লিটার রান্নার তেল প্রায় ২০,০০০ কিয়াত, একটি ডিম ১,৮০০ কিয়াত এবং এক ভিস বা ১.৬ কেজি পেঁয়াজ ১০,০০০ কিয়াতেরও বেশি।
কিয়াকফিউর এক বাসিন্দা বলেন, চাল অত্যন্ত দুর্লভ—আপনি এটি কিনতেও পারবেন না। যা আছে মানুষ তা রেশনিং করছে। দিনমজুরদের পক্ষে এই ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। সবকিছুর দাম আকাশছোঁয়া। গ্রাম থেকে কোনও চাল আসছে না এবং সামরিক পণ্যবাহী জাহাজও দীর্ঘদিন ধরে আসেনি।
কিছু নিম্ন আয়ের এবং দিনমজুররা কনজি (এক ধরনের জাউ ভাত) খেয়ে দির পার করছেন, যা সাধারণত নিম্নমানের বা ভাঙা চাল দিয়ে তৈরি।
একজন স্থানীয় মহিলা বলেন, কিছু লোক এখনও চাল কিনতে পারছে, কিন্তু অনেকেই ক্ষুধার্ত, সবাই রেশনিং করছে। কেউ কনজি খায়, কেউ দিনে মাত্র একবার খায় এবং কাউকে প্রতিবেশীদের কাছ থেকে চাল ভিক্ষা করতে হয়।
সেনাবাহিনীর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, সরকার কয়েক মাস ধরে দানিয়াওয়াদ্দি নৌঘাঁটিসহ নিজস্ব ঘাঁটিতে প্রচুর পরিমাণে চাল এবং খাদ্য সরবরাহ মজুদ করছে।
আরব সাগরের
আন্তর্জাতিক জলসীমায় মঙ্গলবার
(১৫ সেপ্টেম্বর) ভারতীয় নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ (সম্ভবত
আইএনএস কলকাতা) এবং পাকিস্তান নৌবাহিনীর
জাহাজ পিএনএস হুনাইনের মধ্যে সংঘর্ষ হয়েছে। মে ২০২৫-এর সংঘাতের...
ভারতের পশ্চিমবঙ্গ
রাজ্যের রাজধানী কলকাতায় পুলিশের
বিভিন্ন বিভাগে কর্মরত ৪৭ জন মুসলিম
কর্মীর দাড়ি রাখার আবেদন
খারিজ করে দিয়েছে কর্তৃপক্ষ।
পুলিশের সদর দপ্তর থেকে
জানিয়ে দেওয়া হয়েছে, চাকরিতে বহাল থ...
২০২৯
সালের মধ্যে বিজেপি এবং তাদের জোটশাসিত
২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু করা হবে বলে ঘোষণা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিকে
মুসলিম নেতারা এই আইনকে
বৈষম্যমূলক বলে অভিহিত করে...
ইয়েমেনের
হুথি বিদ্রোহীরা লোহিত সাগরের গুরুত্বপূর্ণ শহর 'মোখা' দখল
করে নিয়েছে। এর ফলে বিশ্বের
অন্যতম প্রধান বাণিজ্য পথ—কৌশলগত গুরুত্বপূর্ণ
'বাব আল-মান্দেব' প্রণালীর
ওপর তাদের নিয়ন্ত্রণ আরও বিস্তৃত...
জাতিসংঘের সাধারণ
পরিষদের নতুন সভাপতি খলিলুর রহমান বলেছেন, বিশ্বের সব সমস্যার সমাধান দ্রুত ও বন্ধুত্বপূর্ণ
পরিবেশে শেষ করা সম্ভব না–ও হতে পারে। তবে সমস্যা সমাধানের চেষ্টায়
কোনো ঘাটতি থাকবে না। মঙ্গল...
হরমুজ
প্রণালির প্রবেশমুখে একটি মার্কিন চালকবিহীন
সাবমেরিন (ড্রোন সাবমেরিন) আটক করার দাবি করেছে
ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) এ দাবি করেছে।রয়ট...
পররাষ্ট্রমন্ত্রী
ড. খলিলুর রহমান মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব
নিতে যাচ্ছেন। এটি বাংলাদেশের কূটনীতির
জন্য এক ঐতিহাসিক মুহূর্ত।
পাশাপাশি আন্তর্জাতিক অ...
যুক্তরাষ্ট্রের
গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা, ছয় মাস ধরে
চলা এই যুদ্ধ ইরানকে
দুর্বল করার পরিবর্তে বরং
আমেরিকান চাপ মোকাবিলা ও
সংঘাত চালিয়ে যাওয়ার সক্ষমতার বিষয়ে আরও বেশি আত্মবিশ্বাসী
করে তুলেছে।শুক...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...