হিমালয় সীমান্ত নিয়ে আলোচনার জন্য ভারতের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা অজিত দোভাল বেইজিং রয়েছেন। মঙ্গলবার (২৫ আগস্ট) চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে।
আগামী
মাসে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের আগে দোভাল এ সফর
করছেন। নয়াদিল্লি আশা করছে, সম্মেলনে
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং অংশ
নেবেন।
ভারতের
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দোভাল ভারত-চীন সীমান্ত
বিষয়ক বিশেষ প্রতিনিধি’র দায়িত্বও পালন করছেন।
তিনি চীনের ভাইস প্রেসিডেন্ট হান
ঝেংয়ের সঙ্গেও বৈঠক করবেন বলে
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়
জানিয়েছে।
চীনের
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান সাংবাদিকদের
বলেন, ‘এই বৈঠকে দুই
দেশের নেতাদের মধ্যে হওয়া ঐকমত্যের ভিত্তিতে
উভয় পক্ষ সীমান্ত বিষয়
নিয়ে গভীর যোগাযোগ অব্যাহত
রাখবে এবং সীমান্ত এলাকায়
শান্তি ও স্থিতিশীলতা যৌথভাবে
রক্ষা করবে।’
দুই
এশীয় পরাশক্তির মধ্যে ৩ হাজার ৫০০
কিলোমিটার বা ২ হাজার
১৭৫ মাইল দীর্ঘ সীমান্ত
রয়েছে। অতীতে উভয় দেশই পরস্পরের
বিরুদ্ধে ভূখণ্ড দখলের চেষ্টা করার অভিযোগ করেছে।
ভারতের
প্রধান বিরোধী দল চলতি মাসের
শুরুতে বলেছিল, ভারতের গণমাধ্যমে প্রকাশিত এমন প্রতিবেদনে তারা
‘গভীরভাবে উদ্বিগ্ন’ যে জুলাইয়ের শেষ
দিকে উত্তর-পূর্বাঞ্চলীয় অরুণাচল প্রদেশে ভারত ও চীনের
সেনা টহলদল মুখোমুখি হয়েছিল। ভারত সরকার ওই
প্রতিবেদন প্রত্যাখ্যান করেছে।
চীন
অরুণাচল প্রদেশকে দক্ষিণ তিব্বতের অংশ বলে দাবি
করে। ভারত বলছে, রাজ্যটি
তার ভূখণ্ডের অবিচ্ছেদ্য অংশ।
দুই
দেশের মধ্যে অবিশ্বাস এখনও থাকলেও সম্পর্ক
ধীরে ধীরে উন্নত হচ্ছে।
এর মধ্যে সরাসরি বিমান চলাচল এবং সীমান্ত বাণিজ্য
পুনরায় চালু হয়েছে। আগামী
১২ ও ১৩ সেপ্টেম্বর
ভারতের রাজধানীতে ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে মধ্যপ্রাচ্য,
বাণিজ্য এবং পরিবর্তনশীল বৈশ্বিক
ব্যবস্থা গুরুত্ব পাবে বলে ধারণা
করা হচ্ছে।
পশ্চিমা
শক্তির প্রভাবাধীন প্রতিষ্ঠানগুলোতে আরও বেশি প্রভাব
বিস্তারের লক্ষ্যে বড় উদীয়মান অর্থনীতির
দেশগুলোর ফোরাম হিসেবে ২০০৯ সালে ব্রিকস
প্রতিষ্ঠিত হয়।প্রথমে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ
আফ্রিকাকে নিয়ে গঠিত এই
জোট পরে আরও সম্প্রসারিত
হয়েছে।
এএফপি, নয়াদিল্লি