লাহোর পুলিশ ইমরান খানের বোন আলিমা খানকে তাঁর বাসা থেকে গ্রেপ্তার করেছে। ইমরানের মুক্তির দাবিতে পাকিস্তান তাঁর দল তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) আগামী ২৭ সেপ্টেম্বর ইসলামাবাদ অভিমুখে লং মার্চের আয়োজন করেছে।
আলিমা
খানকে গ্রেপ্তার করে ৩০ দিনের
জন্য কারাগারে পাঠানো হয়েছে বলে প্রশাসনের জারি করা এক
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
প্রশাসনের দাবি,
গোয়েন্দা তথ্যানুযায়ী, কোনো জনসমাগমস্থলে তাঁর
উপস্থিতি জননিরাপত্তার জন্য গুরুতর হুমকি
সৃষ্টি করতে পারে।
পাকিস্তানের
স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বলেছেন, এই লং মার্চ রুখতে
সরকার সম্ভাব্য সব পদক্ষেপ গ্রহণ
করবে।
ইমরান
খানের ঘনিষ্ঠ সহযোগী জুলফি বুখারি তাঁর বোনের এই
গ্রেপ্তারকে "অত্যন্ত ঘৃণ্য" কাজ বলে অভিহিত
করেছেন।
তিনি
আরও বলেন, "২৭ তারিখের প্রতিবাদ
কর্মসূচি নিয়ে ভীতি যে
স্পষ্টতই প্রভাব ফেলছে, তা এতেই বোঝা
যায়।"
রয়টার্স