বাংলাদেশ বিমান বাহিনীর বাংলাদেশ সেন্টার ফর এয়ার অ্যান্ড স্পেস পাওয়ার স্টাডিজ (বিসিএএসপিএস)-এর উদ্যোগে ‘জাতীয় নিরাপত্তার স্বার্থে আকাশপথের কৌশল নির্ধারণ: পরিবর্তনশীল ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ’ শীর্ষক জাতীয় পর্যায়ের একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা
সেনানিবাসের বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশারের বিসিএএসপিএস ভবনে আয়োজিত এ
সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা
বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. রাশেদ আল
মাহমুদ তিতুমীর।
বিশেষ
অতিথি ছিলেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল
হাসান মাহমুদ খাঁন।
প্রধান
অতিথির বক্তব্যে অধ্যাপক ড. তিতুমীর জাতীয়
নিরাপত্তা, গবেষণা ও জ্ঞানভিত্তিক নীতিনির্ধারণে
বিসিএএসপিএসের ভূমিকার প্রশংসা করেন। তিনি যেকোনো বিজ্ঞানধর্মী
গবেষণার ক্ষেত্রে সরকারের অবারিত পৃষ্ঠপোষকতার আশ্বাস ব্যক্ত করেন।
বিমান
বাহিনী প্রধান তার বক্তব্যে জাতীয়
নিরাপত্তা ও উন্নয়নের সমন্বিত
একটি আধুনিক আকাশ শক্তির প্রত্যাশা
ব্যক্ত করেন।
অনুষ্ঠানে
বিশেষজ্ঞ বক্তারা জাতীয় নিরাপত্তা, বৈশ্বিক রাজনীতি ও আকাশ সার্বভৌমত্বের
উপর জ্ঞানগর্ভ বক্তব্য উপস্থাপন করেন।
সেমিনারে
জাতীয় নিরাপত্তা, বৈশ্বিক ভূরাজনীতি এবং আকাশ সার্বভৌমত্ব
বিষয়ক বিভিন্ন প্রবন্ধ উপস্থাপন করা হয়। অধ্যাপক
রাশেদ উজ জামান ‘প্রতিযোগিতামূলক
বিশ্বে আকাশসীমা নিয়ে কৌশলগত চিন্তা’,
এয়ার ভাইস মার্শাল মো.
আসাদুল করিম (কমান্ড্যান্ট, ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড)
‘বাংলাদেশের জাতীয় নিরাপত্তার প্রেক্ষাপটে বিমান শক্তি’ এবং এয়ার কমডোর
মোহাম্মদ মুশতাকুর রহমান ‘আকাশসীমা ব্যবস্থাপনার কৌশল’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।
পরে,
অনুষ্ঠিত মুক্ত আলোচনায় নিরাপত্তা ও কূটনীতি বিশেষজ্ঞরা
জাতীয় নিরাপত্তা, আকাশ শক্তি ও
বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সমসাময়িক চ্যালেঞ্জ এবং সম্ভাবনা নিয়ে
মতবিনিময় করেন।
সেমিনারে
সাবেক বিমান বাহিনী প্রধানগণ, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন
কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা
উপস্থিত ছিলেন।
বিমান
বাহিনী প্রধান গত ১৮ জানুয়ারি বিসিএএসপিএসের
উদ্বোধন করেন। পরে, ২২ জুন
প্রতিষ্ঠানটির নিবন্ধন সম্পন্ন হয় এবং ২০
জুলাই বিসিএএসপিএসের নতুন ভবনের উদ্বোধন
করা হয়।
বাসস