সুইজারল্যান্ডের জেনেভা বিমানবন্দরে আইন, বিচার ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলকে হেনস্তার ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয় তড়িঘড়ি করে তদন্তের নামে দায়সারা কাজ করেছে। এই ঘটনার শেকড় আরো গভীরে এবং স্বয়ং রাষ্ট্রদূত এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এর দায় এড়াতে পারেন না। জেনেভার মুভেনপিক হোটেলে উপদেষ্টাকে রাখার ব্যবস্থা করেছিলো জেনেভার বাংলাদেশ মিশন।
এই মুভেনপিক হোটেলে চাকরি করেন জেনেভা আওয়ামীলীগ এর প্রচার সম্পাদক শফিকুল জুনায়েদ। ফ্যাসিস্ট হাসিনার আমল থেকেই তার সাথে বর্তমান সেটাপের কর্মকর্তাদের বেশ ঘনিষ্ঠতা। এই শফিকুল জুনায়েদের মাধ্যমেই হোটেল বুকিং করা হয় এবং ঘটনার দিন সেই তথ্য ফাঁস করে দেয়। এই ঘটনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রেরিত পত্রের পরিপ্রেক্ষিতে প্রবাসী কল্যান মন্ত্রণালয় জেনেভায় বাংলাদেশ মিশনের শ্রম কাউন্সেলর মুহাম্মদ কামরুল ইসলামকে ‘স্ট্যান্ড রিলিজ’ করেছে। এই বদলির আড়ালে দোষী ও হাসিনার দোসরদের আরো প্রটেকশন দেয়া হলো ।
শফিকুল জুনায়েদ, প্রচার সম্পাদকের মাধ্যমে হোটেল বুকিং করেছিলো মিশনের জনৈক কর্মকর্তা আর আইন উপদেষ্টার সফরটিতে সার্বিক সমন্বয় করেছে ফজলে লোহানী। ইতিপূর্বে সায়মা ওয়াজেদ যতবারই জেনেভায় গেছেন তার জন্য নিরাপত্তার ব্যবস্থা ছিলো। এটা মিশনই আয়োজন করেছিলো। প্রশ্ন হলো দেশের এই পরিস্থিতিতে উপদেষ্টার সামগ্রিক নিরাপত্তার বিষয়ে মিশন উদাসীন ছিলো নাকি ইচ্ছাকৃতভাবে এমন করেছে? কামরুল ইসলাম দাবি করেছেন এসাইনড প্রটোকল অফিসারের পরিবর্তে তিনি বিমানবন্দরে গিয়েছেন? কিভাবে এ ধরনের এসাইনমেনট পরিবর্তন করা সম্ভব হয়? নাকি আওয়ামী প্ররোচনায় সরকারের একজন উপদেষ্টাকে অপমানের নেপথ্যে ফ্যাসিস্টের দোসররা কাজ করেছে?
এসব প্রশ্নের নিষ্পত্তি করতে হলে রাষ্ট্রদূতসহ সকলকে প্রত্যাহার করে বিচারের আওতায় আনতে হবে যেন রাষ্ট্রের কর্মচারীরা ষড়যন্ত্রের অংশ হতে না পারে।
লিংক: https://www.facebook.com/share/p/19LoE1GSSk/
ভারতের গোয়েন্দা
সংস্থা ‘রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং’ (আরএণ্ডএডব্লিউ) বা েসংক্ষেপে ‘র’-এর প্রধানসহ আরও
তিনজন কর্মকর্তা ৯ আগস্ট - ১০
আগস্ট ঢাকা সফর করেন
বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদ...
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জার্মানি-ইটালিকে মানবতাবিরোধী
অপরাধী নাতসি ও ফ্যাসিস্টমুক্ত করতে এতোটুকু বেগ পেতে হয়নি। অথচ ২০২৪ সালের ৫ অগাস্টের
পর বাংলাদেশকে মানবতাবিরোধী অপরাধী ফ্যাসিস্টমুক্ত করা ...
সৌদি আরবের
নেতৃত্বাধীন প্রস্তাবিত বহুজাতিক সামুদ্রিক প্রতিরক্ষা জোটের যৌথ বিবৃতিতে সমর্থন দিয়েছে
বাংলাদেশ। তবে এই সমর্থন সরাসরি সামরিক অভিযানে অংশ নেওয়ার সিদ্ধান্ত নয়। এমনকি বাংলাদেশ
নৌবাহিনী আদৌ য...
আমাদের
দেশের সামরিক বাহিনী কেন্দ্রিক নানা বিষয়ে ভারতীয়
গণমাধ্যমের প্রবল আগ্রহ বেশ চোখে পড়ার
মতো, শুধু তাই নয়,
আমাদের বাহিনী প্রধানরা মুখে দাড়ি রাখবেন
নাকি গোঁফ সেসব নিয়েও
তাদের টকশো'র আয়োজন
...
পাকিস্তান নৌবাহিনীর বহরে অত্যাধুনিক এয়ার ইন্ডিপেনডেন্ট প্রোপালশন (এআইপি) সমৃদ্ধ হাঙ্গর শ্রেণীর সাবমেরিন সংযুক্ত হয়েছে।
এ ধরণের মোট আটটি সাবমেরিন সংগ্রহ করবে দেশটি।
এর চারটি তৈরি হবে চীনে। বাকি ...
ইরান-ইসরাইল যুদ্ধ চলমান। চলছে হামলা-পাল্টা হামলা। এ যুদ্ধ দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে। থামানোর উদ্যোগও নেই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প মুখে বললেও কবে নাগাদ যুদ্ধ থামবে তার কোনো ঠিক নেই...
১. অংশীদারিত্বের মূলনীতি
* যুক্তরাষ্ট্র ও ভারতের নিরাপত্তা সহযোগিতা জাতিসংঘ প্রতিষ্ঠার আদর্শ ও নীতিমালার প্রতি পারস্পরিক অঙ্গীকারের প্রতিফলন।
২. সমুদ্র নিরাপত্তা সহযোগিতা
* যুক্তরাষ্ট্রের রাজ...
বাংলাদেশের সঙ্গে চলতি বছরের মধ্যে একটি বিশেষায়িত প্রতিরক্ষা চুক্তি সই করতে আগ্রহী জাপান। চুক্তিটি সই হলে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ, প্রযুক্তি হস্তান্তর এবং যৌথ গবেষণার সুযোগ সৃষ্টি হবে...
কম বয়সী শিশুদের সামাজিক
যোগাযোগমাধ্যম থেকে দূরে রাখতে
বয়স যাচাইয়ের প্রযুক্তি থাকাসহ সামাজিক যোগাযোগমাধ্যমের কোম্পানিগুলো কীভাবে ব্যবসা পরিচালনা করবে...
বাংলাদেশের
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চার দিনের সরকারি চীন সফরে বাণিজ্য ও সবুজ প্রযুক্তি
বিষয়ক বেশ কিছু চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা প্রত্যা...